1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
দেশের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান, জানালেন অগ্রাধিকারের কথা পুলিশে ২৪ হাজার ৬৭৭টি নতুন পদ সৃষ্টির উদ্যোগ, বাড়ছে জনবল রাজধানীতে ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, হাসপাতালকে ৭ দিনের সময় চোটে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন দাস, দলে পারভেজ হোসেন ইমন কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে প্রাণ গেল নারীশিশুসহ ১৯ জনের, আহত ৩৭ উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অন্তত অর্ধশতাধিক এসএসসি পাসেই সরকারি চাকরির সুযোগ, ৩৯ পদে লোক নেবে বিপিএটিসি দেশের ৪৭ শতাংশের বেশি পরিবার ঋণের চাপে, আয়-ব্যয়ের হিসাবে বড় ঘাটতি জিম্বাবুয়ের কাছে বড় হারের পর ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন তাসকিন সৌদি আরবে বিমানবন্দরে হামলার জেরে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিজেকে উৎসর্গ করেছি দেশের মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

আজ শনিবার দুপুর ২টা ২৫ মিনিটে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২টা ২৯ মিনিটে টিকেট সংগ্রহ করেন তিনি। এরপর তিনি সবুজ পতাকা উড়িয়ে আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেট্রোরেলে আগারগাঁও থেকে মতিঝিল যান প্রধানমন্ত্রী। মেট্রোরেলে যাত্রার সময় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমার বাবা বাঙালি জাতির একটা উন্নত সমৃদ্ধ জীবন দেবেন বলেই এ দেশকে স্বাধীন করেছেন। আমার একটাই প্রত্যয়, আমি বাবার স্বপ্ন বাস্তবায়ন করবো। আমার আমিত্ব বলে কিছু নেই, আমি নিজেকে উৎসর্গ করেছি, এ দেশের মানুষের কল্যাণে। মানুষ যখন শান্তি পাবে, তখন আমার বাবাও শান্তি পাবে, তিনি খুশি হবেন, তিনি নিশ্চয় সেটা দেখছেন।

প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যাতে দ্রুত যাতায়াত করতে পারে, ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পায়, কর্মঘণ্টা বাঁচে সে উদ্দেশ্য নিয়েই আমরা যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার চেষ্টা করেছি। আজকে আমরা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করেছি। এরপর মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত এক্সটেনশন চালু করব।

তিনি বলেন, আমি ধন্যবাদ জানাই জাপান সরকারকে; বিশেষ করে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় ও মন্ত্রীকে, পাশাপাশি এই মেট্রোরেল নির্মাণকাজে যত শ্রমিক ও আরও যারা কাজ করেছে তাদের সবাইকে আজকে ধন্যবাদ জানাই। আমি শুভেচ্ছা জানাই এই কারণে যে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কোভিডের সময়েও তারা কাজ করে এটি সম্পন্ন করেছে।

দেশের মানুষের কাছে কোনো প্রত্যাশা আছে কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, মানুষের প্রতি প্রত্যাশা থাকবে স্বাধীন দেশের নাগরিক হিসেবে তারা যেন আত্মমর্যাদা নিয়ে চলেন। যারা অগ্নিসন্ত্রাসী তাদেরকে প্রত্যাখ্যান করবেন। সেটাই চাই।

প্রধানমন্ত্রী বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি, সৌহার্দ্যে বিশ্বাস করি। শুধু দেশে না, আন্তর্জাতিক পর্যায়েও—আমরা সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়, এটা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। সেভাবেই এগিয়ে যেতে চাই। এ সমস্ত দুর্বৃত্ত পরায়ন যারা, পুলিশকে পিটিয়ে মারে, মানুষ মারে, আগুন দিয়ে পুড়িয়ে মারে এদেরকে যেন মানুষ প্রত্যাখ্যান করেন। এদের বিরুদ্ধে যেন প্রতিরোধ গড়ে তোলে। এটাই আমার দেশের মানুষের প্রতি আহ্বান।

বিকাল সোয়া ৩ টার দিকে আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় জনসভায় যোগ দিয়েছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )