1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
দেশের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান, জানালেন অগ্রাধিকারের কথা পুলিশে ২৪ হাজার ৬৭৭টি নতুন পদ সৃষ্টির উদ্যোগ, বাড়ছে জনবল রাজধানীতে ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, হাসপাতালকে ৭ দিনের সময় চোটে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন দাস, দলে পারভেজ হোসেন ইমন কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে প্রাণ গেল নারীশিশুসহ ১৯ জনের, আহত ৩৭ উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অন্তত অর্ধশতাধিক এসএসসি পাসেই সরকারি চাকরির সুযোগ, ৩৯ পদে লোক নেবে বিপিএটিসি দেশের ৪৭ শতাংশের বেশি পরিবার ঋণের চাপে, আয়-ব্যয়ের হিসাবে বড় ঘাটতি জিম্বাবুয়ের কাছে বড় হারের পর ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন তাসকিন সৌদি আরবে বিমানবন্দরে হামলার জেরে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১০৪ জন দেখেছেন

মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৪ নভেম্বর) দুপুরে বিদ্যুৎচালিত দ্রুতগতির যানের এ অংশের উদ্বোধন করা হয়।

তবে আজ উদ্বোধন করা হলেও আগামীকাল রোববার (৫ নভেম্বর) থেকে এটি সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রথমে তিনটি স্টেশন চালুর মাধ্যমে এ অংশের মেট্রোরেল চলাচল শুরু হবে। স্টেশনগুলো হলো- মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট।

আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের মধ্য দিয়ে নগরবাসী ২০ দশমিক ১ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন মাত্র ৩১ মিনিটে। এতে বাঁচবে ওই পথ ব্যবহারকারী মানুষের কর্মঘণ্টা, অর্থনীতির চাকা ঘুরবে আরও দ্রুত।

এর আগে আজ শনিবার মতিঝিল ও সচিবালয় ও স্টেশন ঘুরে দেখা যায়, প্রকল্পের ইঞ্জিনিয়ার থেকে শ্রমিক সবাই ব্যস্ত সময় পার করছেন শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে। মেট্রোরেল প্রকল্পের আওতায় জাতীয় প্রেস ক্লাবের পাশের রাস্তাটির ধোয়া-মোছা এবং ত্রুটি পরীক্ষা করে সমাধান করা হচ্ছে। কাজ প্রায় শেষ হয়ে যাওয়ায় শ্রমিকদের অনেকেই বিশ্রাম নিচ্ছেন রাস্তাতেই।

এদিকে মেট্রোরেল উদ্বোধন উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে মতিঝিল স্টেশনসহ আশপাশের এলাকাতে। মতিঝিল আইডিয়াল স্কুলের মোড়, বাংলাদেশ ব্যাংকের মোড়, নটরডেম কলেজ মোড়সহ আশপাশের এলাকাগুলো সর্বসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সারি সারি টহল দিচ্ছে র্যাবের গাড়ি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )