স্টাফ রিপোর্টার: রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু বলেছেন, ‘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম সম্পর্কে গবেষণা, প্রচার-প্রসার ও এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সামগ্রিক জীবনকে মহান ধর্ম ইসলামের কল্যাণময় স্রোতধারায় সঞ্জীবিত করার লক্ষ্যে ১৯৭৫ সালের ২৮ মার্চ এক অধ্যাদেশ জারি করে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন সরকারি অর্থে পরিচালিত অন্যতম একটি বড় সংস্থা হিসেবে দেশ-বিদেশে নন্দিত।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে নগরীর উত্তম পূর্ব বসুনিয়ায় নূরানী হাফিজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং এর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর মতো তার কন্যা কন্যা শেখ হাসিনা সরকার ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা সরকার কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে। দেশব্যাপী ১০ হাজার কেটি টাকা ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে যা নজিরবিহীন। এই করোনাকালে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের জন্য ৫ হাজার কোটি টাকা অনুদান দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জাসেম বিন জুম্মন, গাহারুল ইসলাম, আতিক ঊল আলম কল্লোল, রসিকের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনোয়ারুল ইসলাম লেবু, জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।