1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

কুমিল্লার মানুষকে ‘ইতর’ বলে তোপের মুখে নায়িকা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির এক সময়ের আলোচিত নায়িকা আঁচল আঁখি। বহু হিট সিনেমা রয়েছে তার ঝুলিতে। শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভসহ হাল সময়ের অনেক নায়কের বিপরীতে দেখা গেছে তাকে। নায়ক বাপ্পির সঙ্গে তার রসায়ন ছিল চোখে পড়ার মতো।

তবে দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে রয়েছেন আঁচল। বিয়ে করে হয়েছেন সংসারী। এবার বেফাঁস মন্তব্য করে তোপের মুখে পড়েছেন এই সুন্দরী। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে কুমিল্লার মানুষকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন তিনি।

বলে রাখা ভালো, বৈবাহিক সূত্রে কুমিল্লার পুত্রবধূ তিনি। বিয়ে করেছেন কুমিল্লার ছেলে গায়ক সৈয়দ অমিকে। সেই সূত্র ধরেই এ নায়িকাকে প্রশ্ন করা হয়, কুমিল্লার মানুষকে এক কথায় কী বলে? জবাবে আঁচল বলেন, কুমিল্লার মানুষকে সবাই তো ‘ইতর’ বলে। এরপর এই অভিনেত্রী বলেন, কেন এমনটা বলা হয় সেটা তো জানি না। কিন্তু আমাকে যখন কেউ জিজ্ঞেস করে শ্বশুরবাড়ি কোথায়— এর জবাবে যদি বলি ‘ইতর’ তা হলেই বুঝে যায়। এরপর তারাই বলে, ‘ও আচ্ছা কুমিল্লা।

এ সময় তিনি আরও বলেন, আমার মনে হয় কুমিল্লার জন্য এই শব্দটা ট্রেডমার্ক করা।

এদিকে কুমিল্লার ছেলে হিসেবে নিজের স্বামীর প্রশংসাও করেন তিনি। আঁচল বলেন, ‘আমার স্বামী অন্য জগতের মানুষ। সে খুব চুপচাপ, শান্ত। সবসময় মিউজিক নিয়ে থাকতেই পছন্দ করেন।’

তবে আঁচলের ‘ইতর’ মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ওই ভিডিওর কমেন্টবক্সে কুমিল্লার মানুষেরা নিজেদের জেলা নিয়ে বিভিন্ন ইতিবাচক মন্তব্য করেছেন। সেই সঙ্গে পাবলিক প্লাটফর্মে একজন নায়িকা কোনো জেলা সম্পর্কে ‘আপত্তিকর’ বক্তব্য রাখতে পারেন না বলেও তারা মনে করেন। সব মিলে তোপের মুখে পড়েছেন এই নায়িকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )