1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু, গ্রেপ্তার জনপ্রিয় অভিনেতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায় দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই থাকে। বারবার সতর্ক করা হলেও বহু ক্ষেত্রেই দেখা যায় নামকরা ব্যক্তিত্বরাও বিশেষ একটা গুরুত্ব দেন না। এবার তেমনই একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল বেঙ্গালুরুতে। আর সেই দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন বিখ্যাত দক্ষিণী অভিনেতা নাগাভূষণ।

ভারতীয় গণমাধ্যম মারফত জানা গিয়েছে, বেঙ্গালুরুতেই এক দম্পতিকে এই কন্নড় অভিনেতার গাড়ি ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই মৃত্যু ঘটে এক নারীর। নাগাভূষণ অবশ্য নিজেই দম্পতিকে হাসপাতালে নিয়ে যান।

এদিকে এরইমধ্যে বেঙ্গালুরুর কুমারস্বামী ট্রাফিক থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বেপরোয়া গতিতে গাড়ি চালানোকেই দায়ী করা হয়েছে।

প্রাণঘাতী দুর্ঘটনাটি ঘটে শনিবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯.৪৫ মিনিট নাগাদ। সেই সময় অভিনেতা উত্তরহল্লি থেকে কোনানকুন্তে যাচ্ছিলেন।

বসন্তপুর প্রধান সড়কের ফুটপাথে হাঁটছিলেন ওই দম্পতি। ঠিক তখনই অভিনেতার গাড়ির সঙ্গে দম্পতির ধাক্কা লাগে। প্রেমা নামক মৃত নারীর বয়স ৪৮ বছর। অন্যদিকে কৃষ্ণ নামের ভদ্রলোকের বয়স ৫৮ বছর।

জীবিত ব্যক্তির দুই পা, মাথা এবং পেটেও আঘাত লেগেছিল। যদিও নাগাভূষণের দাবি, এই দম্পতি হঠাৎ করে ফুটপাত ছেড়ে রাস্তায় চলে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এই অভিনেতার বিরুদ্ধে কড়া শাস্তির দাবি ওঠে চারিদিক থেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )