1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

‘আমার অ্যাপার্টমেন্টে সালমানকে হাতেনাতে ধরে ফেলেন সঙ্গীতা’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানি ছিল সব ঠিকঠাক। বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। এখন শুধু বাকি বিয়ের পিড়িতে বসা। কিন্তু সেই বিয়ের পিড়িতে আর বসা হলো না সালমান খানের। তার আগেই বিয়ে ভেঙে দিলেন সঙ্গীতা। কী কারণে বিয়ে ভাঙলেন সঙ্গীতা। সেই কারণ জানালেন সালমান খানের আরেক প্রেমিকা। খবর পিঙ্কভিলা

পাকিস্তানি অভিনেত্রী সোমি আলীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সালমানের। এর আগেও সালমানের বেশকিছু অপকর্ম ফাঁস করেছিলেন সোমি। এবার ফাঁস করলেন আরেকটি অপকর্ম। তিনি জানান সালমান-সঙ্গীতার যখন বিয়ে ঠিক হয়েছিল তখন তার সঙ্গে প্রেম করছিলেন সালমান। আর এই কারণেই ভেঙে গিয়েছিল তাদের বিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সঙ্গীতা ও সালমানের বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু আমার অ্যাপার্টমেন্টে সালমানকে হাতেনাতে ধরে ফেলেন সঙ্গীতা। এই নায়িকার দাবি, ‘সালমান সঙ্গীতার সঙ্গে যা করেছে, আমার সঙ্গেও তাই হয়েছে। একেই বলা হয় কর্মফল। যখন আমি একটু বড় হই, তখন এটি বুঝতে পারি।’

একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও বিয়েতে পৌঁছায়নি কোনো সম্পর্ক। তাইতো এখনো বলিউদের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল হাটুর বয়সি নায়িকা পূজা হেগড়ের প্রেমে পরেছেন সালমান। কিন্ত প্রতিবারের মতো এবারও গুঞ্জন নিয়ে চুপ ছিলেন সালমান। সব বিতর্কের মধ্যেই নিজরে কাজটা করে যান ভাইজান। সামনেই মুক্তি পাবে ভাইজানের সিনেমা ‘টাইগার’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )