1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

বোনের জন্মদিনে যা বললেন জায়েদ খান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

কয়েক বছর ধরে আলোচনায় ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। অভিনয় নয়, আলোচিত হয়েছেন গণমাধ্যমে প্রকাশ হওয়া তার বিভিন্ন মন্তব্যের জেরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েও কম আলোচিত হননি। গতকাল শনিবার ছিল এই চিত্রনায়কের একমাত্র বোন শিরিন আক্তারের জন্মদিন। এদিন তার প্রতি একমাত্র বোনের যে স্নেহ, মায়া, ভালোবাসা, তাই তুলে ধরেছেন জায়েদ খান।

আজকে জায়েদ খানের যে অর্জন তার পুরো কৃতিত্ব তিনি দেন বোনকে। গতকাল শনিবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বোনের ছবি দিয়ে এক পোস্টের ক্যাপশনে জায়েদ লেখেন, ‘আমি আজকে যতটুকু যা অর্জন করেছি তার সবটুকুই কৃতিত্ব এই মানুষটার। এই মানুষটা ছাড়া আজকের এই জায়েদ খান হওয়া সম্ভব ছিল না। আমার একমাত্র বোন। মায়ের চেয়েও বেশি আগলে রেখেছেন আমাকে। ২৬ বছর ঢাকায় একসঙ্গে। সন্তানের মতো লালন-পালন করেছে। তার দুই সন্তান, সঙ্গে মনে হয় আমিও এক সন্তান।’

ছোটবেলা থেকেই জায়েদ খানকে অনেক স্নেহ করতেন শিরিন। দিয়েছেন মায়ের মতো ভালোবাসা। দুই বছর আগে জায়েদ খানের মায়ের মৃত্যু হয়। কিন্তু জায়েদ খানকে মায়ের অভাব বুঝতে দেননি শিরিন আক্তার। সে প্রসঙ্গে জায়েদ লিখেছেন, ‘নিজে না খেয়ে আমাকে খাইয়েছে। রাতে ফিরতে দেরি হলে না ঘুমিয়ে জেগে থেকেছে। তার শাসনের জন্যই খারাপ কোনো কিছু আমাকে স্পর্শ করতে পারেনি। আমার মা জীবিত থাকতে বলতেন, আমি তোমাকে জন্ম দিয়েছি ঠিক, কিন্তু তোমাকে মানুষ করার পেছনে তোমার বোনের অবদান মায়ের চেয়ে বেশি। তাকে কখনও কষ্ট দিও না। আজ আমার মা বেঁচে নেই। বোনের মধ্যে মাকে খুঁজে পাই। আজ (শনিবার) আমার এই বোনের জন্মদিন। জন্মদিনে সবার কাছে আমার বোনের জন্য দোয়া চাই।’

পোস্টে সর্বশেষ তিনি আরও লেখেন, ‘আরও অনেক কিছু বলার ইচ্ছে ছিল কিন্তু বলতে পারলাম না। এ জীবনে তোর ঋণ শোধ করতে পারবো না।’

উল্লেখ্য, কয়েকদিন আগে কক্সবাজারে জায়েদ খান কলকাতার অভিনেত্রী সায়ন্তিকার সঙ্গে ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং করেন। ঢাকা ফিরেই শাকিব খানের এই অভিনেত্রীর সঙ্গে আরেকটি সিনেমার চুক্তি স্বাক্ষর করেন। আলোচনা-সমালোচনা কাটিয়ে উঠে আবারও অভিনয়ে নিয়মিত হচ্ছেন জায়েদ খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )