1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

আবারও কলকাতার সিনেমায় মিথিলা, দেখা যাবে ভিন্ন লুকে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয় জগতে তিনি বরাবরই সফল। টেলিভিশন, ওয়েব সিরিজ থেকে শুরু করে কলকাতার সিনেমাতেও নায়িকা হিসেবে দেখা গেছে এই অভিনেত্রীকে। কিছুদিন আগেই মিথিলাকে দেখা যায় কলকাতার সিনেমা ‘মায়া’য়। এবার কলকাতার নতুন আরেকটি সিনেমায় যুক্ত হলেন এই অভিনেত্রী। সিনেমাটিতে মিথিলাকে দেখা যাবে নার্সের চরিত্রে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নামে সিনেমা নির্মাণ করছেন দুলাল দে। এ সিনেমাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিথিলা। সিনেমাটির গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে কেন্দ্র করে। সিনেমাটিতে আরো অভিনয় করবেন জীতু কমল ও শিলাজিৎ মজুমদার। জিতুর জামাইবাবুর চরিত্রে অভিনয় করবেন শিলাজিৎ।

পরিচালক দুলাল দে জানিয়েছেন, গোয়েন্দা সিনেমাটির ফ্র্যাঞ্চাইজি করার কথা ভাবছেন তিনি। সিনেমার গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে ঘিরে। এই গোয়েন্দা চরিত্রে দেখা যাবে জীতু কমলকে। গোয়েন্দা অরণ্যর বিভিন্ন অভিযান লিখে রাখেন তার জামাইবাবু সুদর্শন হালদার। শ্যালক আর জামাইবাবুর রসায়ন দেখা যাবে সিনেমায়।

সিনেমাটিতে মিথিলাকে নেওয়ার কারণ জানিয়ে পরিচালক বলেন, মিথিলা ছাড়া আর কারও মধ্যেই তিনি এই চরিত্র খুঁজে পাননি। তাই চরিত্রটি নিয়ে অন্য কাউকে প্রস্তাবও দেননি। চরিত্রটি নিয়ে দেড় বছর আগে অভিনেত্রীর সঙ্গে কথা বলেন তিনি।

শোনা যাচ্ছে, সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ। কলকাতা ছাড়া সিনেমাটির শুটিং হবে বারুইপুর, বানতলা ও কৃষ্ণনগরে।

এদিকে সম্প্রতি শিহাব শাহীনের পরিচালনায় আলোচিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ এর সিকুয়্যেল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’এ নিপুণ অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে এসেছেন মিথিলা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )