1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

জওয়ান ঝড়ের মুখে নিপুনের সুজন মাঝি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ জন দেখেছেন

বলিউড বাদশাহ শাহরুখ খান। বছরের শুরুতেই ‌‌‘পাঠান’ দিয়ে ঝড় তোলার পর আবারও পর্দায় ফিরলেন তিনি। ৭ সেপ্টেম্বর ভোর ৪টা ৩০ মিনিটে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হয়েছে ‘জওয়ান’। ছবিটি আজ থেকে চলবে বাংলাদেশেও। এ সিনেমা নিয়ে সারা দেশে ব্যাপক উৎসাহ। বলা চলে জওয়ান ঝড় তুলতে আসছে। সেই ঝড়ের মুখে সরে গেছে বিগ বাজেটের সিনেমা ‘অন্তর্জাল’। তবে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে রইলেন বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

শাহরুখের সিনেমার সঙ্গেই আজ মুক্তি পেয়েছে ঝন্টুর পরিচালিত ‘সুজন মাঝি’। অনেকে এটাকে আত্মঘাতী সিদ্ধান্ত বললেও কারও কারও দাবি, দেলোয়ার জাহান ঝন্টু জওয়ানের সঙ্গে সিনেমা মুক্তি দিয়ে বিদেশি সিনেমার আগ্রাসনের বিরুদ্ধে যে পদক্ষেপ নিলেন তা শ্রদ্ধা পাওয়ার যোগ্য। বক্স অফিসের ফলাফল যা-ই হোক, সুজন মাঝি দেশি সিনেমার সাহস হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন ফেরদৌস ও নিপুণ। ছবিটি কটি হলে চলবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে দেলোয়ার জাহান ঝন্টুর ভাষ্য, ‘একটি প্রেক্ষাগৃহে হলেও আমি সুজন মাঝি মুক্তি দেব, বিদেশি সিনেমার ভয়ে সরে যাব না।’

এদিকে জওয়ানও বাংলাদেশের কটি হলে মুক্তি পাবে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে দেশের সব সিনেপ্লেক্সসহ বিভিন্ন জেলায় চলবে শাহরুখের এই সিনেমা।

৭ সেপ্টেম্বর ভারতসহ সারা বিশ্বে কতটি সিনেমা হলে মুক্তি পেয়েছে তার নির্দিষ্ট তথ্যও পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী সিনেমাটি প্রথম দিনেই ১০০ কোটি রুপির বেশি আয় করবে; যা ভারতীয় সিনেমায় এক দিনে সর্বোচ্চ আয়।

হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাওয়া জওয়ান পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এই প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা গেছে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের এ সিনেমায় দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

পিঙ্কভিলার তথ্যানুযায়ী জওয়ান সিনেমাটি মুক্তির আগেই ভারতের বিভিন্ন শহরে উৎসব শুরু হয়েছে। সাধারণ দর্শকের পাশাপাশি তারকারাও হলের করিডোরে ভিড় করছেন। সিনেমা দেখে সবাই আনন্দিত। কাউকে হতাশ হয়ে বের হতে দেখা যায়নি। অনেকেই আবার দ্বিতীয়বার দেখার প্রস্তুতি নিচ্ছেন। ভারতীয় সাংবাদিক তারান আদর্শ সিনেমাটি দেখে ৭ সেপ্টেম্বর সকালেই রিভিউ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি জওয়ান সিনেমার ছবি দিয়ে লেখেন, ‘মেগা ব্লকবাস্টার। সিনেমাটি শাহরুখ খানের ক্যারিয়ারে সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। এমন চরিত্রে এর আগে কিং খানকে কেউ দেখেনি।’

সেই সিনেমা বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে আজ বাংলাদেশেও। অনেক আগেই এ খবর জানা গিয়েছিল। সারা দেশে তাই শাহরুখভক্তদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে। সবাই এই প্রথমবার প্রিয় তারকার সিনেমা মুক্তির প্রথম সপ্তাহেই হলে বসে দেখার সুযোগ পাচ্ছেন। একদল ভক্ত প্রথম শো দেখার জন্য যমুনা ব্লকবাস্টার সিনেমাসের একটি থিয়েটার বুকিং করে আলোচনার জন্ম দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এ সিনেমা দারুণ ব্যবসা করবে বাংলাদেশেও। এখানে জওয়ান মুক্তির ব্যাপারে জানতে পেরে শাহরুখ খানও আনন্দিত। বাংলাদেশি ভক্তদের তিনি ধন্যবাদ ও ভালোবাসা জানিয়েছেন। ছবিটি বাংলাদেশে নিয়ে এসেছে রংধনু গ্রুপ ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )