1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

স্কুল শিক্ষিকা থেকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন তিনি। সেই ভালোবাসার কাজ করতে গিয়েই খেলার ছলে বাচ্চাদের পড়াশোনা করাতেন। বাচ্চাদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতা। মা ছিলেন মুম্বাইয়ের এক স্কুলের প্রধান শিক্ষিকা। সেই স্কুলেই শিক্ষিকা হিসেবে শুরু করেন ক্যারিয়ার। সেই শিক্ষিকা এখন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। নাম তার কিয়ারা আদবানি।

পিঙ্কভিলার এই প্রতিবেদন থেকে জানা যায়, শিক্ষিকা হিসেবেই ক্যারিয়ার শুরু করেছিলেন এই অভিনেত্রী। অভিনয়ে এসেও শিক্ষিকার ভূমিকায় দেখা গিয়েছিল কিয়ারাকে। ‘লাভ স্টোরিজ’ সিরিজে তাকে দেখা গিয়েছিল শিক্ষিকা হিসেবে। দর্শকের কাছে অভিনেত্রী হিসেবে পরিচিতিও পেয়েছিলেন এই চরিত্রে অভিনয় করে।

শিক্ষকতা থেকে পরবর্তী সময়ে মডেলিং শুরু করেন কিয়ারা। ২০১৪ সালে পা দেন বলিউডে। শুরুর দিকে বলিউডে তার এতো প্রভাব না থাকলেও শেষ দু’বছর তার থলেতে জমেছে একাধিক হিট ছবি। বর্তমানে বলিউডের জনপ্রিয় ও সফল অভিনেত্রীদের একজন কিয়ারা। ‘শেরশাহ’, ভুল ভুলাইয়া ২’, ‘যুগ যুগ জিয়ো’, ‘সত্যপ্রেম কি কথা’ এই হিট সিনেমাগুলোর নায়িকা তিনি।

 

সিনেমার এই সাফল্যে এখন ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। সামনে হৃতিক রোশনের সঙ্গে ‘ওয়ার ২’ সিনেমায় দেখা যাবে কিয়ারাকে। এছাড়া হাতে রয়েছে প্রায় ‘গেম চেঞ্জার’, ‘মি. লিলি’সহ একাধিক সিনেমা। এই ব্যস্ততার মাঝেই চলতি বছরের ফেব্রুয়ারিতে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সাতপাকে বাঁধা পরেন কিয়ারা। কাজের ব্যস্ততায় বিয়ের পর দ্রুতই কাজে ফিরেছিলেন এই তারকা জুটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )