1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
গ্যাসসংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা, দুই দিনেই থামল উৎপাদন সাজেকে অবরোধ অব্যাহত, পাঁচ দাবির চারটিতে সমঝোতা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২১৮ খেজুর ও কুমড়ার বীজে পুষ্টিকর নাশতা, মিলবে শক্তি ও প্রয়োজনীয় খনিজ ইউরোপে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, তবে বাড়ছে প্রতিযোগীদের দাপট বিশ্বের একমাত্র খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গায়ানা, গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য সরকারি প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ, এরপর আসতে পারে সহকারী শিক্ষক নিয়োগ নারায়ণগঞ্জে অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ সরকারি বাসায় এডিসের লার্ভা মিললেই বরাদ্দ বাতিল, জরিমানার নির্দেশ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চেষ্টা করলে দৃঢ় হস্তে দমন: আইজিপি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে কেউ চেষ্টা করলে সেটা দৃঢ় হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

সিনিয়র সচিবের পদমর্যাদা পেয়ে সোমবার বেলা ১২ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী সব সময় সফলভাবে নির্বাচনী দায়িত্ব পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে ও চমৎকার ভাবে হয়েছে। আগামী নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে যদি কেউ চেষ্টা করে সেটা প্রতিহত করার মতো যথেষ্ট সক্ষমতা, জনবল, প্রশিক্ষণ, ইকুইপমেন্ট ও লজিস্টিক সাপোর্ট পুলিশের আছে।

পুলিশ প্রধান আরও বলেন, নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত আছি। পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যার কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে ও দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে।

এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।

এ সময় বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক, গোপালগঞ্জের পুলিশ সুপার আফিফা আল-বেলী, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )