1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
গ্যাসসংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা, দুই দিনেই থামল উৎপাদন সাজেকে অবরোধ অব্যাহত, পাঁচ দাবির চারটিতে সমঝোতা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২১৮ খেজুর ও কুমড়ার বীজে পুষ্টিকর নাশতা, মিলবে শক্তি ও প্রয়োজনীয় খনিজ ইউরোপে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, তবে বাড়ছে প্রতিযোগীদের দাপট বিশ্বের একমাত্র খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গায়ানা, গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য সরকারি প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ, এরপর আসতে পারে সহকারী শিক্ষক নিয়োগ নারায়ণগঞ্জে অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ সরকারি বাসায় এডিসের লার্ভা মিললেই বরাদ্দ বাতিল, জরিমানার নির্দেশ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৭ জন দেখেছেন

মাদারীপুরের রাজৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার নয়াকান্দি বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সাব্বির কাজী (১৪) ওই এলাকার হারুন কাজীর ছেলে। সে খালিয়া রাজারাম ইনষ্টিটিউটের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, বিদ্যুতের মাস্টার লাইনের তারের সঙ্গে ঝুলন্ত বাঁশের ছোয়া লাগলে সাব্বির কাজী (১৪) গুরুতর আহত হয়। পরে মুমূর্ষ অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এর আগে শনিবার বিদ্যুৎ কর্মীরা মাস্টার লাইনের পাশের গাছপালা পরিস্কার করার সময় বাঁশ কেটে ওই অবস্থায় ফেলে রেখে যায়।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )