1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ডেঙ্গু হলেও রিপোর্ট নেগেটিভ আসার কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪১ জন দেখেছেন

এ বছর ডেঙ্গু পরীক্ষায় অনেকেই ডেঙ্গু নেগেটিভ বা আক্রান্ত নন বলে শনাক্ত হচ্ছেন। আর সেটা ধরে নিয়েই রোগী নির্বিকার থাকছেন।

ডেঙ্গুর সব উপসর্গ থাকার পরেও পরীক্ষায় ধরা না পড়ায় অনেক রোগীকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে শরীরের ভেতরে সব অঙ্গ-প্রত্যঙ্গ খারাপ হয়ে যাচ্ছে। শেষ সময়ে যখন হাসপাতালে আসতে হচ্ছে তখন আর চিকিৎসকদের কিছু করার থাকছে না।

ডেঙ্গুর রিপোর্ট নেগেটিভ আসার কারণ উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ রবিবার দুপুরে নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে বিষয়টি উল্লেখ করেন মন্ত্রী।

পোস্টে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সঠিক সময়ে ডেঙ্গু পরীক্ষা না করায় ডেঙ্গুর নেগেটিভ রেজাল্টের সংখ্যা বাড়ছে। আর এই ভুল রিপোর্ট (নেগেটিভ) পেয়ে রোগী বাসায় থাকছে এবং চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে না। যার কারণে বাড়ছে শারীরিক জটিলতা।’

তিনি বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতিতে যেকোনো জটিলতা এড়াতে জ্বর হওয়ার ১ থেকে ৩ দিনের মধ্যেই ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরাও এ পরামর্শ দিয়েছেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )