1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, বাতিল জাপানের অভ্যন্তরীণ ফ্লাইট কক্সবাজারের তারকা হোটেলে আগুন, প্রাণভয়ে সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক! জনসমক্ষে না এলেও সুস্থ আছেন মোজতবা খামেনি, দাবি ইরানি কূটনীতিকের সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু ৫৯২ কোটি টাকা ব্যয়ে তিতাসে খনন হবে দুটি নতুন গ্যাসকূপ, দৈনিক বাড়তে পারে ৩ কোটি ঘনফুট গ্যাস

গোসলে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

গোপালগঞ্জের মুকসুদপুরে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ ২৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত স্কুলছাত্র শফিকুল ইসলাম মহারাজপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে মহারাজপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র।

রবিবার দিবাগত রাত ৯টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের নলডাঙ্গা খাল থেকে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম ওই ছাত্রের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শনিবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে শফিকুল ইসলাম বন্ধুদের সাথে গোসল করতে মহারাজপুর খালের ফেরিঘাটে নেমে নিখোঁজ হয়। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাকে খোঁজাখুঁজি করে। পরে গতকাল রবিবার সকালে মাদারীপুর ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।’

তিনি আরো জানান, অবশেষে রবিবার রাত ৯টার দিকে স্থানীয়রা মহারাজপুর খালের পার্শ্ববর্তী নলডাঙ্গা খালে ওই স্কুল ছাত্রের লাশ ভেসে উঠতে দেখে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )