1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
জনসমক্ষে না এলেও সুস্থ আছেন মোজতবা খামেনি, দাবি ইরানি কূটনীতিকের সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু ৫৯২ কোটি টাকা ব্যয়ে তিতাসে খনন হবে দুটি নতুন গ্যাসকূপ, দৈনিক বাড়তে পারে ৩ কোটি ঘনফুট গ্যাস প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন ঘিরে বিতর্ক, আলোচনায় সরকারি চাকরিতে রাষ্ট্রাচার ও শিষ্টাচার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আহত ৪০ রোগী

নির্বাচনের আগে প্রশাসনে রদবদলের কোন সম্ভাবনা নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‌‌‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের সংবিধানের আলোকেই। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু নেই। বিদেশিরাই বলেছে, তাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। তাদের দেশেও সংবিধানের আলোকেই নির্বাচন হয়ে থাকে। ফলে সংবিধানে যে পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলা আছে, সেভাবেই হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।’

আজ মেহেরপুর-১ আসনে শ্যামপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় সাংবাদিকদের প্রশ্নোত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনের আগে প্রশাসনে রদবদলের কোন সম্ভাবনা নেই। কারণ প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ সরকার এবং প্রশাসনকে আমরা প্রত্যেকটি স্থানে সুশৃঙ্খল একটি পরিবেশ তৈরি করেছি। রাইট ম্যান-রাইট প্লেস অনুসরণ করে প্রশাসনে পোস্টিং এবং পদোন্নতি দেওয়া হচ্ছে। এ কারণে আজকের প্রশাসন গণমুখী প্রশাসন। যোগ্যতা দক্ষতার পরিচয় দিয়েই তাদের পদায়ন করা হচ্ছে। তাই এই সাড়ে ১৪ বছরে প্রশাসন অনেক বেশি জনবান্ধব হয়েছে। জনগণকে স্বস্তি দিয়েই প্রশাসন। তাই নির্বাচন ঘিরে প্রশাসনে বড় ধরণের কোন রদবদল হবে না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )