1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
জনসমক্ষে না এলেও সুস্থ আছেন মোজতবা খামেনি, দাবি ইরানি কূটনীতিকের সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু ৫৯২ কোটি টাকা ব্যয়ে তিতাসে খনন হবে দুটি নতুন গ্যাসকূপ, দৈনিক বাড়তে পারে ৩ কোটি ঘনফুট গ্যাস প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন ঘিরে বিতর্ক, আলোচনায় সরকারি চাকরিতে রাষ্ট্রাচার ও শিষ্টাচার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আহত ৪০ রোগী

লিসবনে শোকাবহ আগস্ট পালন করেছে আওয়ামী লীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

জাতীয় শোক দিবস ও ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহততের স্মরণ করেছে পর্তুগাল আওয়ামী লীগ। পর্তুগালের রাজধানী লিসবনে শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে শোকাবহ মাস আগস্ট পালন করে পর্তুগাল আওয়ামী লীগ।

শোকাবহ আগস্ট মাস উপলক্ষে লিসবনের বাঙ্গালী অধ্যসিতো টেস্ট অব লিসবন রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জামাল ফকির। এরপর ১৫ এবং ২১ আগস্ট নিহত সকল শহীদের আত্নার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। এই সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুব আলম, সহ-সভাপতি মহসিন হাবীব, মিজানুর রহমান মোল্লা, মিজানুর রহমান মাসুদ, সংগঠনের ইমরান হোসেন ভূঁইয়া, জাকির হোসেন, রেজাউল বাসেত, বিল্লাল রেজা, ইসমাইল হোসেন জুয়েল, ইকবাল হোসেন, জামাল উদ্দিন, যুবলীগের তানভীর আলম জনি, খ.ই ফাহাদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগন বলেন, ৭৫-এর ১৫ আগস্ট নৃশংস ঘটনার সাথে জড়িতদের যারা এখনও বিদেশে পালিয়ে আছে, তাদের দেশে এনে বিচারের রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সেই সাথে আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে পুনরায় জয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মার্ট বাংলাদেশ গড়ায় সবার প্রতি সহযোগিতার অনুরোধ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )