1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
জনসমক্ষে না এলেও সুস্থ আছেন মোজতবা খামেনি, দাবি ইরানি কূটনীতিকের সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু ৫৯২ কোটি টাকা ব্যয়ে তিতাসে খনন হবে দুটি নতুন গ্যাসকূপ, দৈনিক বাড়তে পারে ৩ কোটি ঘনফুট গ্যাস প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন ঘিরে বিতর্ক, আলোচনায় সরকারি চাকরিতে রাষ্ট্রাচার ও শিষ্টাচার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আহত ৪০ রোগী

চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে ইয়াছিন আরাফাত নামের দেড় বছরের শিশু নিখোঁজ হয়েছে। রবিবার বিকেলের দিকে শিশুটি নালায় তলিয়ে যায় বলে জানিয়েছে শিশুটির পরিবার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল সাড়ে পাঁচটা থেকে শিশুটিকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। ইয়াছিন ওই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানিয়েছেন, রবিবার বিকেলে ওই শিশু রঙ্গীপাড়ার টাওয়ার এলাকায় নালার ভেতর তলিয়ে যায়। খবর পেয়ে সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। এখন পর্যন্ত ওই শিশুর সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা নর্দমার আবর্জনার ভেতরে তল্লাশি অব্যাহত রেখেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )