1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
জনসমক্ষে না এলেও সুস্থ আছেন মোজতবা খামেনি, দাবি ইরানি কূটনীতিকের সাজেক থেকে ফেরার পথে গোলাগুলি, আতঙ্কে ২,৯৩৩ পর্যটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির জ্বালানি আমদানি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ–আলজেরিয়ার নতুন উদ্যোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার খুলনা সফরে তারেক রহমান, উন্নয়নের প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্যাংয়ের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার চট্টগ্রামের রাজনীতিতে নারী নেতৃত্বের পরিচিত মুখ মমতাজ খানের মৃত্যু ৫৯২ কোটি টাকা ব্যয়ে তিতাসে খনন হবে দুটি নতুন গ্যাসকূপ, দৈনিক বাড়তে পারে ৩ কোটি ঘনফুট গ্যাস প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন ঘিরে বিতর্ক, আলোচনায় সরকারি চাকরিতে রাষ্ট্রাচার ও শিষ্টাচার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আহত ৪০ রোগী

চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৪৪ জন দেখেছেন

চুয়াডাঙ্গায় ৬টি স্বর্ণের বারসহ রাজ্জাক আলী (৪৯) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

রবিবার বিকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্ত এলাকা থেকে রাজ্জাক আলী নামে এক ব্যক্তিকে স্বর্ণের বারসহ আটক করা হয়। স্বর্ণের বারগুলো তার জুতার ভেতরে লুকিয়ে রাখা ছিল। ৭০০ গ্রাম ওজনের ওই স্বর্ণের দাম আনুমানিক ৬১ লাখ ৭০ হাজার টাকা।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর রকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে বিজিবির একটি টহল দল বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৩ মেইন পিলারের ৭ সাব পিলারের কাছে জাহাজপোতা গ্রাম নামক স্থানে ওঁৎ পেতে ছিল। এ সময় এক ব্যক্তিকে ওই পথে মোটরসাইকেল যোগে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে। লোকটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যদের হাতে ধরা পড়ে। এ সময় তার শরীর তল্লাশি করে জুতার মধ্যে বিশেষ পদ্ধতিতে আটকে রাখা ৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটক রাজ্জাক আলী দামুড়হুদার মুন্সীপুর গ্রামের হোসেন আলীর ছেলে।

অতিরিক্ত পরিচালক আরও জানান, রাজ্জাক আলীর কাছ থেকে পাওয়া স্বর্ণ, মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )