1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

দলে যোগ দিচ্ছেন হিরো আলম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

ইউটিউবের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর-কাম রাজনীতিবিদ আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। গত কয়েক বছরে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন। বিশেষ করে বগুড়ায় উপনির্বাচন করে সবার নজর কেড়েছেন। সেখানে দুটি আসনে উপনির্বাচন করে একটিতে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন এ অভিনেতা। ঢাকা-১৭ আসনে ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিয়ে ফের পাদপ্রদীপের আলোচনায় এসেছিলেন।

এবার আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেবেন তিনি। শুক্রবার সকালে সাংবাদিকদের  এ তথ্য জানিয়েছেন হিরো আলম নিজেই। তবে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন না। কোনো একটি দলের পক্ষ থেকে নির্বাচন করবেন।

এ সময় কোন দলে অংশ নেবেন জানতে চাইলে হিরো আলম বলেন, এ মুহূর্তে বলতে চাই না। তবে কয়েকটি দল থেকেই অফার পেয়েছি। বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (বিজেপি) থেকে আমাকে অফার করা হয়েছে। ভেবেচিন্তে যে কোনো একটি দলে অংশ নেব। সে দলের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেব বলে জানান তিনি।

দলে যোগ দিলে কোন আসন থেকে নির্বাচন করবেন? প্রশ্নোত্তরে হিরো আলম বলেন, আমি যে দলে যোগদান করব, সে দল যে আসনে আমাকে মনোনয়ন দেবে, সে আসনে নির্বাচন করব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )