1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

পর্যটকদের আকর্ষণ সাদা পাথর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১০৭ জন দেখেছেন

সীমান্তের ওপারে সারি সারি পাহাড়। পাহাড়ের গায়ে খেলা করছে সফেদ মেঘমালা। আর পাহাড়ের বুক চিরে নেমে এসেছে স্বচ্ছ জলরাশি। চকচকে সাদা পাথরের ওপর দিয়ে বয়ে চলা স্রোতস্বিনী নদীটির নাম ধলাই। সিলেটের উত্তর সীমান্তঘেঁষা কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে এই নাম ধারণ করেছে নদীটি। বাংলাদেশের উৎসমুখ ভোলাগঞ্জে নদীটির অপরূপে মুগ্ধ হন পর্যটকরা।

সাদা পাথরের ওপর দিয়ে এঁকেবেঁকে চলা স্রোতস্বিনী নদীতে অবগাহনের জন্য প্রতিদিন ছুটে যান হাজারও পর্যটক। ভালোবেসে পর্যটকরা নিজেরাই উৎসমুখের নামকরণ করেছেন ‘সাদা পাথর’। এই ‘সাদা পাথর’ পর্যটন কেন্দ্রই এখন সিলেটে বেড়াতে আসা পর্যটকদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। পর্যটন ঘিরে ইতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতেও।

সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ। উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে ধলাই নদী। একসময় এই নদী ছিল পাথরের জন্য দেশখ্যাত। প্রতিদিন হাজার হাজার ঘনফুট পাথর উত্তোলন হতো নদীটির ভোলাগঞ্জ অংশ থেকে। অপরিকল্পিতভাবে নদী খনন ও পরিবেশ ধ্বংসের অভিযোগে বর্তমানে বন্ধ রয়েছে পাথর উত্তোলন।

নদীটির উৎসমুখ (বাংলাদেশে প্রবেশমুখ) একসময় স্থানীয়দের কাছে ১০ নম্বর ঘাট হিসেবে পরিচিত ছিল। প্রায় এক দশক ধরে ধলাই নদীর উৎসমুখের সৌন্দর্য ছড়িয়ে পড়ে সারা দেশের পর্যটকদের কাছে। এর মধ্যে পাথর উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় উৎসমুখের সৌন্দর্য আরও বেড়ে যায়। সাদা রঙের পাথরের ওপর দিয়ে নদীর স্বচ্ছ জলের স্রোতের অপরূপ সৌন্দর্যে বিভোর হয়ে পর্যটকরাই ওই স্থানের নামকরণ করেন ‘সাদা পাথর’। সাদা পাথরের ওপারে ভারতের মেঘালয় রাজ্য। সীমান্তঘেঁষা সারি সারি পাহাড় বেয়ে নেমে এসেছে জলরাশি। পাথুরে নদীর ওপর দিয়ে এই জলরাশি ছুটে চলছে অবিরত। স্বচ্ছ পানি, স্রোত আর ছোট ছোট ঢেউ মিলে সাদা পাথরে তৈরি হয় মোহনীয় দৃশ্য।

সঙ্গে যুক্ত হয় ওপারের মেঘঢাকা পাহাড়ের সৌন্দর্য। যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় এখন সিলেটের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে সাদা পাথর। সিলেটে বেড়াতে আসা পর্যটকরা প্রথমেই ছুটে যান সেখানে। এরপর ঘুরে দেখেন অন্য পর্যটন কেন্দ্রগুলো। সাদা পাথর পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে পর্যটকরা ঢুঁ মারার সুযোগ পান স্তরে স্তরে সাজানো চা-বাগান ও সবুজ গ্যালারির ক্রিকেট স্টেডিয়ামে। যাওয়ার পথে উঁচু-নিচু টিলা, ক্যাডেট কলেজ, পর্যটন মোটেল ও আইসিটি পার্ক মন জুড়ায় পর্যটকদের। যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় সিলেট শহর থেকে প্রাইভেট গাড়িতে ভোলাগঞ্জ যেতে সময় লাগে মাত্র ৪৫ মিনিট। এরপর নৌকা নিয়ে যেতে হয় সাদা পাথর পর্যটন কেন্দ্রে। প্রতিটি নৌকায় মাঝিরা তোলেন আটজন যাত্রী। যাওয়া ও আসার ভাড়া হিসেবে নেন জনপ্রতি ১০০ টাকা।

সকালে বের হলে সাদা পাথর ঘুরে পর্যটকরা বিকালে যেতে পারেন গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল। রাতারগুল দর্শন শেষে সন্ধ্যায় আবার ফেরা যায় শহরে। তাই পর্যটকরা তাদের বেড়ানোর তালিকার শীর্ষে রেখেছেন সাদা পাথর।

নরসিংদীর পলাশ উপজেলা থেকে সপরিবার সাদা পাথর বেড়াতে যান ব্যাংকার মাহমুদুল হাসান। সাদা পাথরের সৌন্দর্যে মুগ্ধ মাহমুদুল জানান, সিলেটে এর আগেও কয়েকবার এসেছি। সিলেট এলেই প্রতিবার জাফলং যেতাম। কিন্তু এবার প্রথম সাদা পাথর এসেছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে অন্য কোনো স্থানের তুলনা হয় না। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে অন্তত তিন ঘণ্টা নদীতে ছিলাম। বাচ্চারা তো পানি থেকে উঠতেই চাইছিল না। এখন থেকে সিলেট এলেই আগে সাদা পাথর বেড়াতে যাব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )