1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

এবার ‘মুজিব’ নিয়ে টরন্টো যাচ্ছেন শুভ-তিশা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৮০ জন দেখেছেন

আল মাহমুদ অপু: বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই উৎসবে যোগ দিচ্ছেন আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। উৎসব শুরুর দিন থেকে সেখানে অবস্থান করবেন অভিনয়শিল্পীগণ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম আজম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

 

জানা গেছে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হবে ১১ দিনব্যাপী ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি গত ৩১ জুলাই বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। ভারতেও সিনেমাটি সেন্সর প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়।

 

খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়োবেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন এই সিনেমাটিতে। সিনেমাটি গত ৩১ জুলাই বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। ভারতেও সিনেমাটি সেন্সর প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

 

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগাল বলেন, ‘টরন্টো উৎসবে প্রথমবারের মতো সিনেমাটির প্রিমিয়ার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব আগ্রহী আন্তর্জাতিক কোনো চলচ্চিত্র উৎসবে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনীর ব্যাপারে। বিশেষ করে কানাডার মতো দেশ, যেখানে অনেক বাংলাদেশির বসবাস।’

 

তিনি আরও জানিয়েছেন, ‘এই উৎসবে প্রদর্শনীর পর আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যেকোনো সময় বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাবে সিনেমাটি। বিশ্বের আরো অনেক দেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।’

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )