1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর এলপিজি ধর্মঘট নিয়ে সরকারের কঠোর হুঁশিয়ারি, পরে কর্মসূচি প্রত্যাহার ব্যবসায়ীদের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনে বিনিয়োগ করছে ওয়ালটন ও প্রাণ-আরএফএল ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক

মার্কিন সংস্থার জরিপ: বাংলাদেশের ৭০% মানুষ মনে করেন শেখ হাসিনা ভালো কাজ করছেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

জরিপে অংশ নেওয়া ৫৫% মনে করেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হলেও বিরোধী দলগুলোর আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা উচিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো কাজ করছেন বলে মনে করেন বাংলাদেশের প্রায় ৭০% মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আআরআই) জরিপে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (৮ আগস্ট) আইআরআইর ওয়েবসাইটে জরিপ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। জরিপটি এ বছরের মার্চ-এপ্রিল মাসে পরিচালিত হয়েছে।

এর আগে ২০১৮ সালে একই সংস্থার পরিচালিত জরিপে প্রধানমন্ত্রীর ভালো কাজের প্রতি সমর্থনের হার ছিল ৬৬%। অর্থাৎ বর্তমানে তা আরও ৪% বেড়েছে।

জরিপে অংশ নেওয়া ৫৫% মনে করেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হলেও বিরোধী দলগুলোর আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা উচিত।

সড়ক, মহাসড়ক এবং সেতু নির্মাণে সরকারের সাফল্যে খুশি ৮৭% মানুষ। সুপেয় পানি সরবরাহে সরকারের সাফল্যের প্রশংসা করেছেন ৮৬% মানুষ।

জরিপে অংশ নেওয়া ৮৪% উত্তরদাতা বিদ্যুৎ সরবরাহের প্রশংসা করেছেন । মানসম্মত স্বাস্থ্যসেবার জন্য সরকারের পক্ষে বলেছেন ৭৭% উত্তরদাতা। শিক্ষার উন্নয়নে সরকারের ভূমিকায় সন্তুষ্ট ৮১% মানুষ। জঙ্গিবাদ দমনে সরকার সফল বলে মনে করেন ৫৪% এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে ৬০% মানুষ সমর্থন দিয়েছেন।

গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের পক্ষে রায় দিয়েছেন ৫৪% উত্তরদাতা। অপহরণ-গুম প্রতিরোধে সরকার সচেষ্ট আছে, এমন জবাব দিয়েছেন ৫২% মানুষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )