1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান ‘ভাত খাচ্ছিলাম, গুলির শব্দ শুনে বের হয়ে দেখি আমার স্বামীর লাশ পড়ে আছে সৌদিগামী রিয়াদ ও দাম্মামের ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখল বিমান দুর্গাপূজার নিরাপত্তায় দুই লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য মোতায়েন, প্রস্তুত ১০৪ স্ট্রাইকিং টিম মোহাম্মদপুরে প্রকাশ্যে গুলি ও চাপাতির হামলা, আহত বাবা-ছেলে জ্বালানি সংকট ও উচ্চ সুদের চাপে এশিয়ার প্রবৃদ্ধি, বাড়ছে বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকি চাঁদাবাজি বন্ধে নতুন আইন বা সংশোধনের চিন্তা সরকারের, ভুক্তভোগী মামলা না করলেও বাদী হতে পারবে পুলিশ সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা

সূচক বাড়লেও সিএসইর লেনদেন কমেছে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

সপ্তাহের চতুর্থ  কার্যদিবস বুধবার পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৪২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৭৫ ও ২১৬০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৬৩৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৯৩ কোটি টাকা বেড়েছে। আগের দিন ডিএসইতে ৫৪৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে ৩২৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৮টি কোম্পানির, কমেছে ৮৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-জেএমআই হসপিটাল, ফুওয়াং ফুড, সী পার্ল, বিএসসি, খান ব্রাদার্স, জেমেনী সী ফুড, ডেল্টা লাইফ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং ও এমারেল্ড অয়েল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭২১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৫টির, কমেছে ৪৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির কোম্পানির শেয়ার দর।

বুধবার সিএসইতে ৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪০ লাখ  টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৮ কোটি ৬৫ লাখ টাকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )