1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান ‘ভাত খাচ্ছিলাম, গুলির শব্দ শুনে বের হয়ে দেখি আমার স্বামীর লাশ পড়ে আছে সৌদিগামী রিয়াদ ও দাম্মামের ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখল বিমান দুর্গাপূজার নিরাপত্তায় দুই লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য মোতায়েন, প্রস্তুত ১০৪ স্ট্রাইকিং টিম মোহাম্মদপুরে প্রকাশ্যে গুলি ও চাপাতির হামলা, আহত বাবা-ছেলে জ্বালানি সংকট ও উচ্চ সুদের চাপে এশিয়ার প্রবৃদ্ধি, বাড়ছে বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকি চাঁদাবাজি বন্ধে নতুন আইন বা সংশোধনের চিন্তা সরকারের, ভুক্তভোগী মামলা না করলেও বাদী হতে পারবে পুলিশ সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা

২৮ দিনে প্রবাসী আয় এসেছে ১৭৪ কোটি ৯২ লাখ ডলার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

চলতি জুলাই মাসের ২৮ দিনে প্রবাসী আয় এসেছে ১৭৪ কোটি ৯২ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার ৯৭৮ কোটি ৮২ লাখ টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসাবে)।

রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

তথ্যে দেখা যায়, চলতি বছরের জুলাই মাসে প্রতি দিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ছয় কোটি ২৪ লাখ ৭১ হাজার ৪২৮ মার্কিন ডলার। বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে প্রতিদিন পাঠিয়েছিলেন সাত কোটি ৩৩ লাখ মার্কিন ডলার। পুরো জুন মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২১৯ কোটি ৯০ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আর আগের বছরের জুলাইয়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২০৯ কোটি ৬৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। জুলাই মাসে প্রবাসীরা প্রতিদিন পাঠিয়েছিলেন ছয় কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৩৩৩ মার্কিন ডলার।

এ হিসাবে চলতি ২০২৩-২৪ অর্থবছরের সূচনা তুলনামূলক কম আয় দিয়েছে প্রবাসীরা।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, দেশে পাঠানো এই প্রবাসী আয়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ‍১৪৭ কোটি ছয় লাখ ৮০ হাজার ডলার। আর দেশে কর্মরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )