1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
মহিষের তাণ্ডবে প্রাণ গেল দুজনের, আতঙ্ক ছড়ায় দেওয়ানগঞ্জের পশুর হাটে বরগুনায় আদালতের সামনে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত

গরুর মাংসের কালা ভুনা রেসিপি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

গরুর মাংস প্রায় আমাদের সবারই পছন্দ। বাড়িতে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের চট্টগ্রামের বিখ্যাত খাবার গরুর মাংসের কালো ভুনা।

জেনে নিন রেসিপি

উপকরণ:
গরুর মাংস-২ কেজি, সরিষার তেল-আধা কাপ, আদা, রসুন, পেঁয়াজ বাটা ১ কাপ, হলুদ গুঁড়া-২ চামচ, মরিচ গুঁড়া-৪ চামচ, ধনিয়া গুঁড়া-২ চামচ, জিরা গুঁড়া ১ চামচ, আলু বোখারা-৫টি, টমাটো লম্বা ফালি-২টি, কাঁচা মরিচ আস্ত ৬টি, লবণ-২ চামচ, পেঁয়াজ কুচি- ১কাপ, হাটহাজারী মরিচ ভেজে গুঁড়া করা-৩ চামচ, ধনেপাতা কুচি- ২ চামচ, গরম মসলা গুঁড়া- ২ চামচ।

তৈরি করার নিয়ম:
প্রথমে একটি পাত্রে গরুর মাংস, আদা, রসুন, পেঁয়াজ বাটা, মরিচ, ধনিয়া ও জিরা গুঁড়া, আলুবোখারা, টমেটো, কাঁচা মরিচ, লবণ, পেঁয়াজ কুচি ও সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিন।

এবার চুলায় একটি হাঁড়ি দিন। হাঁড়িতে মাখানো মাংস দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ৩০ মিনিট জ্বাল দিতে হবে। চুলায় আরেকটি হাঁড়িতে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে জ্বালে রাখা গরুর মাংস, হাটহাজারী মরিচ গুঁড়া, ধনেপাতা কুচি, গরম মসলা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করুন। মাংস কালো হয়ে ওপরে তেল ভেসে উঠলে নামিয়ে নিন।

তৈরি হয়ে গেল কালো ভুনা। সুন্দর করে সাজিয়ে গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন দারুণ মজার কালো ভুনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )