1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাকুল প্রীতের ক্ষোভ, ‘তল্লাশির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’ হলের নবম তলা থেকে ঝাঁপ, টিনের চালে পড়ে প্রাণে বাঁচলেন ঢাবি শিক্ষার্থী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশ লিজেন্ডস, শুরুতেই ইমরুল আউট ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রোডের কাজ দ্রুত করার নির্দেশ অক্টোবরে নতুন বেতন, সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবী জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণে যুগান্তকারী আবিষ্কার, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

সুন্দরবনে ১৮ জেলে আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ৭টি ইঞ্জিনচালিত নৌকাসহ ১৮ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের সরারখাল ও চান্দেশ্বর টহল ফাঁড়ির কাতলেশ্বর খাল থেকে নৌকাসহ এসব জেলেদের আটক করা হয়। আটক জেলেদের নাম জানা সম্ভব হয়নি। তবে, এদের বাড়ি পাথরঘাটা উপজেলায় বলে জানিয়েছে সুন্দরবন বিভাগ।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান জানান, সুন্দরবনের চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ মজুমদারের নেতৃত্বে স্মার্ট প্রেট্রোলিং দলের বনরক্ষীরা নিয়মিত টহলকালে বনের সরারখাল ও কাতলেশ্বর খাল থেকে ৭টি নৌকাসহ ১৮ জেলেকে আটক করেন। সুন্দরবনের মৎস্য প্রজাতির প্রজননের জন্য দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞার মধ্যে অসাধু জেলেরা প্রবেশ করেন বনে। দুর্গম সুন্দরবনে মোবাইল নেটওয়ার্ক স্বাভাকি না থাকায় আটক জেলেদের নামসহ বিস্তারিত পরিচয় জানা যায়নি। এদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। নিষেধাজ্ঞা সফল করতে সুন্দরবনে টহল জেরাদার করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )