1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাকুল প্রীতের ক্ষোভ, ‘তল্লাশির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’ হলের নবম তলা থেকে ঝাঁপ, টিনের চালে পড়ে প্রাণে বাঁচলেন ঢাবি শিক্ষার্থী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশ লিজেন্ডস, শুরুতেই ইমরুল আউট ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রোডের কাজ দ্রুত করার নির্দেশ অক্টোবরে নতুন বেতন, সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবী জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণে যুগান্তকারী আবিষ্কার, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন, আলোচনায় ৪ প্রার্থী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনের তফসিল বৃহস্পতিবার (০৮ জুন) ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন হতে পারে জুলাইয়ের শেষার্ধে। এই নির্বাচনে প্রার্থী হতে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও আলোচনায় আছেন ৪ প্রার্থী।

আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনটি গত রোববার (০৪ জুন) শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে তার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। অর্থাৎ গত ২ জুন আফছারুল আমীনের মৃত্যুর দিন থেকে পরবর্তী নব্বই দিন হচ্ছে চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনের সময়।

এ আসনে উপনির্বাচনে আড়াই মাসের জন্য সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন চাইতে পারেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম, চট্টগ্রামে ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, মহানগর আওয়ামী লীগ নেতা ও নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।

এছাড়া আলোচনায় আছেন ডা. আফছারুল আমীনের ছোট ভাই ডা. আরিফুল আমীন ও বড় ছেলে ফয়সাল আমীন, এম এ আজিজের ছেলে সাইফুদ্দিন খালেদ বাহার, জহুর আহমদ চৌধুরীর ছেলে হেলাল উদ্দিন চৌধুরী তুফান, সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) এমদাদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক প্রমুখ।

এ ব্যাপারে আ জ ম নাছির উদ্দীন, এম মনজুর আলম ও খোরশেদ আলম সুজন কোনও মন্তব্য না করলেও ডা. আফছারুল আমীনের ভাই ডা. আরিফুল আমীন বলেন, পরিবারের পক্ষ থেকে একজনকে মনোনীত করে তার জন্য নৌকার মনোনয়ন চাওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করবেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতি করে আসছি। তাই আমি দলের মনোনয়ন চাইবো। প্রধানমন্ত্রী মনোনয়ন দিলে নির্বাচন করবো।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। বিগত তিনটি সংসদ নির্বাচনে (২০০৮, ২০১৪ ও ২০১৮) এ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ডা. আফছারুল আমীন। খবর: বাংলা নিউজ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )