1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রোডের কাজ দ্রুত করার নির্দেশ অক্টোবরে নতুন বেতন, সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবী জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণে যুগান্তকারী আবিষ্কার, নোবেল পেলেন তিন বিজ্ঞানী সরকার বদলায়, শিক্ষকদের দলাদলি থেকে যায় অক্টোবর–ডিসেম্বরে দেশে কম বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা হরমুজ প্রণালিতে ফের তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে নৌপথের নিরাপত্তা শঙ্কা

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

নাটোরের নলডাঙ্গায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মোঃ আশিফ (২৫) নামে এক যুবককে আটকের পর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার দিনগত রাতে তাকে পৌরসভার কুটরীপাড়া এলাকা থেকে আটক করে পুলিশ। গতকাল দিনগত রাত সাড়ে ১০টার সময় উপজেলার শরকুতিয়া গ্রামে নিজ বাড়িতে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। আটক আশিক ওই গ্রামের মোঃ জনাব আলীর ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রায় এক বছর ধরে আশিফ ওই গৃহবধূকে নানাভাবে কুপ্রস্তাবসহ উত্যক্ত করে আসছিল। এ ঘটনায় তার স্বামী যুবক আশিককে বারবার নিষেধ করলেও কোন কর্ণপাত করে না। রবিবার ওই গৃহবধূর স্বামী বাহিরে থাকায় ঘরে ঢুকে চাকুর ভয় দেখিয়ে ধর্ষণ করে। একই সময়ে স্বামী বাড়ি ফিরে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ অবস্থায় আশিককে আটকানোর চেষ্টা করেন তিনি। কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে পালিয়ে যায় আশিক। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং বিষয়টি তারা জানতে পারেন।

ওসি বলেন, এই ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে আশিককে অভিযুক্ত করে নলডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে আশিককে আটক করা হয়। পাশপাশি জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আর ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )