1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রোডের কাজ দ্রুত করার নির্দেশ অক্টোবরে নতুন বেতন, সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবী জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণে যুগান্তকারী আবিষ্কার, নোবেল পেলেন তিন বিজ্ঞানী সরকার বদলায়, শিক্ষকদের দলাদলি থেকে যায় অক্টোবর–ডিসেম্বরে দেশে কম বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা হরমুজ প্রণালিতে ফের তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে নৌপথের নিরাপত্তা শঙ্কা

প্রতিবন্ধী ভাতা মাসিক ৮৫০ টাকায় পৌঁছেছে: সমাজকল্যাণ মন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন,সরকার চলতি অর্থবছরে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ১০০ টাকা বাড়িয়ে ৮৫০ টাকা পর্যন্ত নির্ধারন করেছে।

তিনি মঙ্গলবার (৬ জুন) সংসদে জাতীয় পার্টির সদস্য এম মুজিবুল হকের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে মাসিক প্রতিবন্ধী ভাতা চলতি অর্থবছরে (২০২২-২৩) আগের ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫০ টাকা করা হয়েছে।

সরকারি দলের সদস্য শাহে আলমের অপর এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দেশে দারিদ্রতা নিরসন এবং ভিক্ষাবৃত্তির মত অমর্যাদাকর পেশা থেকে মানুষকে নিবৃত্ত করার লক্ষে অঙ্গীকার বাস্তবায়ন ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে। ২০১০ সালের আগস্ট থেকে কর্মসূচির কার্যক্রম শুরু হয়। ২০২২-২৩ অর্থবছরে এ কর্মসূচির মোট বরাদ্দ ১২ কোটি টাকা। সূত্র: বাসস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )