1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

রংপুরে বৃক্ষরোপন ও শহর পরিষ্কার অভিযান করেছে জেলা ছাত্রলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২০৮ জন দেখেছেন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি ও শহর পরিষ্কার অভিযান  পালন করেছে রংপুর জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (৬ জুন) বিকেলে জেলা ছাত্রলীগ কার্যালয় থেকে শহর পরিষ্কার অভিযান শুরু করে নেতৃবৃন্দ। পরে নগরীর প্রধান প্রধান সড়ক পরিস্কার শেষ করে জিলা স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করে নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক তানিম আহসান চপল, সহ-সভাপতি জিল্লুর রহমান অনিক,মেহেদী হাসান আকাশ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মাহিদ,ছাত্রলীগ নেতা বুলবুল আহমেদ, রোকনুজ্জামান রোকন, মেহেদী হাসান,পারভেজ মিয়া, জাহিদ হাসান প্রমুখ।
জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ‘গ্রিন উইক’ কর্মসূচি আমরা হাতে নিয়েছি।আমাদের প্রিয় শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আমরা নেতাকর্মীরা আজ নিজে পরিষ্কার অভিযান চালিয়েছি।এবং নগর বাসীকে পরিচ্ছন্ন শহর গড়তে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছি।এছাড়াও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি।পুরো সপ্তাহ ব্যাপি আমাদের  এই কার্যক্রম অব্যাহত রাখব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )