1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাকুল প্রীতের ক্ষোভ, ‘তল্লাশির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’ হলের নবম তলা থেকে ঝাঁপ, টিনের চালে পড়ে প্রাণে বাঁচলেন ঢাবি শিক্ষার্থী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশ লিজেন্ডস, শুরুতেই ইমরুল আউট ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রোডের কাজ দ্রুত করার নির্দেশ অক্টোবরে নতুন বেতন, সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবী জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণে যুগান্তকারী আবিষ্কার, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৫৪ জন দেখেছেন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (০৩-০৬-২০২৩) চূড়ান্ত এ তালিকার গেজেট প্রকাশ করা হয়েছে।

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর গণমাধ্যমকে বলেন, আমরা অল্প কয়েকটা আসনের সীমানা পরিবর্তন করেছি। সীমানা পরিবর্তনের ক্ষেত্রে প্রশাসনিক সুবিধা-অসুবিধার কথা বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ইউনিয়ন ভাগ হয়নি, তবে উপজেলা ভাগ হয়েছে।

 

তিনি বলেন, সীমানা পুনর্নির্ধারণের জন্য যে আবেদনগুলো এসেছিল, সেগুলো শুনানি করে যাদের বক্তব্য বেশি গ্রহণযোগ্য হয়েছে, তাদেরটাই আমলে নেওয়া হয়েছে। এতে কয়েকটা আবেদন গ্রহণযোগ্য হয়েছে, ‘অল্প’ কয়েকটা আসনে সীমানায় পরিবর্তন আনা হয়েছে।

উল্লেখ্য সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য গত ২৬ ফেব্রুয়ারি খসড়া তালিকা প্রকাশ করে ইসি। সেই সময় গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল— ১৯ মার্চের মধ্যে আপত্তি থাকলে উত্থাপন করতে হবে। এতে ৩৮টি সংসদীয় আসনে মোট ১৮৬টি দাবি-আপত্তির আবেদন জমা পড়ে। পরে ৩ মে থেকে ১৪ মে পর্যন্ত চারটি পৃথক দিনে আবেদনগুলোর শুনানি করে নির্বাচন কমিশন। এতে ‘অল্প’ কয়েকটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়।

৩০০ সংসদীয় আসনের মধ্যে ১০টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ১০টি বাদে সংসদের বাকী ২৯০ টি সংসদীয় আসনের সীমানায় কোনো পরিবর্তন আনা হয়নি।

যে ১০টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এসেছে সেগুলো হলো পিরোজপুর–১ , পিরোজপুর–২, কুমিল্লা-১, কুমিল্লা-২, ফরিদপুর–২, ফরিদপুর–৪, গাজীপুর–২ ও গাজীপুর–৫ এবং নোয়াখালী–১ ও নোয়াখালী– ২ আসন। এর মধ্যে চারটি আসনের সীমানায় এসেছে বড় পরিবর্তন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )