1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

এই গ্রীষ্মে কেন জাম খাবেন!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৫৫ জন দেখেছেন

গাছে গাছে এখন পাকা জাম। এর মধ্যে বাজারেও চলে এসেছে। ছোটখাটো এই ফল পুষ্টিতে টইটম্বুর। জামে থাকে শর্করা, পানি, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। আরও কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদানে পূর্ণ জাম। এই ফলে প্রচুর আয়রন ও ভিটামিন সি আছে।

বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদ বলেন, জাম দারুণ উপকারী ফল। বাজার থেকে জাম কিনে কিছুটা সময় পানিতে ভিজিয়ে রাখুন। দেখবেন এটা থেকে নির্গত রং বেরিয়ে পানির রং বদলে যাবে। তাই জামে কোনো ক্ষতিকর উপকরণ (কার্বাইড বা রং) ব্যবহার করা হলে দূর হয়ে যাবে। তবে ঠিক কত সময় পানিতে ভিজিয়ে রাখলে এসব ক্ষতিকর উপাদান বেরিয়ে যাবে সেটা বলা মুশকিল। আবার অনেক বেশি সময় ভিজিয়ে রাখলে কিছু পুষ্টি উপাদানও কমে যেতে পারে। তাই পানিতে ভেজাতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত।

সবাই জাম খেতে পারেন। তবে খালি পেটে জাম খেলে কারও কারও অ্যাসিডিটির সমস্যা হতে পারে। জাম রোগ প্রতিরোধেও কার্যকর। জামে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম ও ভিটামিনগুলো শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়িয়ে দিতে পারে। জামে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। এই সময় জ্বর, সর্দি ও কাশির প্রবণতা বাড়ে, জাম খেলে এই সমস্যা দূর হবে।

জামের ভিটামিন এ চোখ ভালো রাখতে সাহায্য করে। সঙ্গে স্নায়ুগুলোকে কর্মক্ষম রেখে দৃষ্টিশক্তির প্রখরতা বাড়ায়। জামে থাকা গ্লুকোজ, ডেক্সট্রোজ ও ফ্রুকটোজ কর্মক্ষমতা বাড়িয়ে দেয় এবং শরীরেও শক্তি সঞ্চিত করে।

দাঁত, চুল ও ত্বক সুন্দর করতে খেতে পারেন জাম। এর উপাদানগুলো ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়ায়। দাঁত ও মুখের স্বাস্থ্য ভালো রাখে।

জামের ক্যানসারের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ক্ষমতা আছে। বিশেষ করে, মুখের ক্যানসার প্রতিরোধে এটি অত্যন্ত কার্যকর।

স্মৃতিশক্তি বাড়াতে বিশেষ ভূমিকা রাখে জাম। জাম ডায়াবেটিস রোগীদের জন্য ভালো। রক্তে চিনির মাত্রা সহনীয় করে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারে জাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )