1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১০৫ জন দেখেছেন

কক্সবাজারের উখিয়ায় মা-বাবার বিরোধের জের ধরে ক্ষিপ্ত ছেলের লাঠির আঘাতে আহত বাবা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উখিয়ায় হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল চিতাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলের নাম আলমগীর (১৭)। তার বাবার নাম শাহাবুদ্দিন। (৪০)।

হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানিয়েছেন, দিনমজুর শাহাবুদ্দিনের সঙ্গে বিরোধের জের ধরে স্ত্রী তার ছেলে আলমগীরকে সাথে নিয়ে বাপের বাড়িতে চলে যায় গত ২/৩ মাস আগে। তাদের সংসারে আরও ৩ সন্তান রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সামাজিক বৈঠক হলেও স্ত্রী ফেরত আসেনি।

সর্বশেষ গত সোমবার রাতে ছেলে আলমগীর বাবার সাথে কথা বলতে বাড়িতে আসেন। এসময় কথা-কাটাকাটির জের ধরে আলমগীর তার বাবাকে কাঠের লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে শাহাবুদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শাহাবুদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটকের জন্য পুলিশ চেষ্টা করছে। এ ব্যাপারে লিখিত এজাহার হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )