1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

পঞ্চগড়ে অজ্ঞান পার্টি চক্রের ২ সদস্য গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

পঞ্চগড়ে গত ২৬ মে রাতের আঁধারে সদর উপজেলার জগদল এলাকায় মাসুদ রানা নামে এক ব্যাক্তি বাড়িতে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ছয় লক্ষ টাকা দুধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় অজ্ঞাতদের আসামী করে মামলা দায়েরের এক দিন পরে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার জগদল বাজার এলাকার তাজুল ইসলাম (৩২) ও দশমাইল বাজার মুহুরীজোত এলাকার হাসান (৩০)। তবে চুরি যাওয়া টাকার মধ্যে ২০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ মে) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান, পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা।

তিনি আরো জানান, একটি বড় অজ্ঞান পার্টির চক্র জেলার বিভিন্ন এলাকার লোকদের সাথে নিয়ে টিউবওয়েলের পানির সাথে, পানির ট্যাংকির পানিতে চেতনানাশক মিশিয়ে চুরি সহ নানা অপরাধমুলক কাজ করে আসছিলেন। পরে বিশেষ অভিযান পরিচালনা করে মূলহোতা সহ দুইজনে গ্রেফতার করা হয়েছে। এদের সাথে অনেকেই সম্পৃক্ত রয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এসময় পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দীন সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে আসামীদের পঞ্চগড় আদালতে তোলার পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক সাহিদুর রহমান ৫ দিনের রিমান্ড আবেদন করেন। এদিন রিমান্ডের শুনানী হয়নি। তবে আগামী মঙ্গলবার আসামীদের রিমান্ড শুনানির কথা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )