1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

খালের উপর ভাসমান সেতু, ভোগান্তি কমেছে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় পাখীমারা খালের উপর নির্মাণ করা হয়েছে কাঠের ভাসমান ড্রাম সেতু। ৪ লক্ষ টাকা ব্যয়ে ৯০টি প্লাস্টিকের ড্রামের উপর উপজেলা পরিষদ নান্দনিক এ সেতুটি নির্মিত করেছে। প্রায় ৯০ মিটার দৈর্ঘ্যের এবং ৮ ফুট প্রস্থের ভাসমান সেতুটি দু’পাশে দেয়া হয়েছে রেলিং। এর ফলে কোমলমতি শিশু শিক্ষার্থীরা নিরাপদে স্বাচ্ছন্দে চলাচল করতে পারছে। এছাড়া এ সেতু পাল্টে দিয়েছে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা, মজিদপুর, কুমিরমারা গ্রামীণ জনপদের চিত্র। বিশেষ করে কৃষক তাদের উৎপাদিত কৃষি পন্য এ সেতুটি পাড় হয়ে বাজারজাত করতে পারছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা গেছে, ওই ইউনিয়নের গামইরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালে একটি আয়রন ব্রিজ ছিলো। ২০২০ সালের এপ্রিল মাসে হঠাৎ করে এটি ভেঙ্গে যায়। এসময় ৪/৫ জন শিক্ষার্থী আহত হয়। এর পর নতুন করে কোন সেতু নির্মান না হওয়ায় শিশু শিক্ষার্থীদের স্কুলে যাতায়তে দুর্ভোগে পড়তে হয়। কেননা স্কুলের অন্তত ৭০ ভাগ শিশু খালের ওপারের গ্রাম থেকে আসতো। ফলে স্কুলটিতে উপস্থিতির হার আশংকাজনক ভাবে কমে যায়। এছাড়া স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত সবজি বাজারে পরিবহন করতেও ভোগান্তিতে পরে। তবে এ ভাসমান সেতুটি নির্মাণ করে দেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।

শিক্ষার্থীরা জানান, আগে নৌকা পার হয়ে স্কুলে যেতাম। এ সময় অনেক ঝুঁকি ছিলো। এমনকি আমাদের বই-খাতা খালের পানিতে ভিজে যেতো। এখন মোরা ভাসমান এই সেতুর উপর দিয়াই স্কুলে যাই।
স্থানীয় বসিন্দা রাজ্জাক কাজী বলেন, এটি নির্মাণের ফলে সুবিধা হয়েছে শিক্ষার্থীসহ কৃষকদের। এখন উপজেলা শহরের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে।
গামইরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্নিমা রানী বলেন, করোনাকালী সময় যখন স্কুল বন্ধ ছিলো।  ঠিক তখন হঠাৎ ব্রিজটি ভেঙ্গে যায়। তখন স্কুল বন্ধ থাকায় সমস্যার সন্মূখীন হয়নি। যখন স্কুল খুলে এর পর দেখি স্কুলে উপস্থিতির হার অর্ধেকেরও কম হয়েছে গেছে। যা নিয়ে স্কুল পরিচালনা করা খুব কষ্ট সাধ্য হয়ে পরে। বর্তমানে ভাসমান সেতু নির্মাণ হওয়ার ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও বেড়ে গেছে। বাচ্চারা আনন্দের সাথে বিদ্যালয়ে আসছে। মূলত এই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের সার্বিক সহযোগিতায় এই খালের উপর ব্রিজটি নির্মাণ হয়েছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা জানান, শিশু শিক্ষার্থীদের সমস্যা সমাধানে উপজেলা পরিষদের অর্থায়নে এ ভাসমান ড্রাম সেতু নির্মাণ করা হয়েছে। এছাড়া সেতুটির সংযোগ সড়কের মাটি ভড়াটের কাজ আমি ব্যক্তিগতভাবে করে দিয়েছি। এর ফলে নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা, মজিদপুর, কুমিরমারা গ্রামের কৃষকদের চলাচল সহ তাদের উৎপাদিত কৃষি পন্য বাজারজাত করতে পারছেন।
কলাপাড়া উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ন বলেন, ব্রিজ ভেঙ্গে যাওয়ায় পর সেখানে গার্ডার ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )