1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ভালোবাসার কাছে হার মানলো ব্যাংক ডাকাত!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

কথায় বলে, ভালোবাসা দিয়ে পাহাড় নড়ানো যায়, ফুল ফোটানো যায় পাথরের বুকেও! কিন্তু ভালোবাসা দিয়ে, একটু স্নেহমাখা আদর দিয়ে যে ব্যাংক ডাকাতি থামিয়ে দেওয়া যায়, তা হয়তো শোনেননি কেউ। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।

গত সপ্তাহে ব্যাংক অব দ্য ওয়েস্টের একটি শাখায় চেক জমা দিতে গিয়েছিলেন মাইকেল আরমাস সিনিয়র নামে এক ব্যক্তি। সেখানেই ঘটে সেই আশ্চর্যজনক ঘটনা।

পুলিশ জানায়, মাইকেল আরমাস ব্যাংকে থাকা অবস্থায় সেখানে ঢোকেন এডুয়ার্ডো প্লাসেন্সিয়া নামে এক যুবক। তিনি এক ব্যাংককর্মীকে বলেন, তার কাছে বিস্ফোরক রয়েছে এবং তাকে টাকা দিয়ে দিতে।

আরমাস জানান, তিনি ডাকাতি করতে আসা যুবককে চিনতে পেরেছিলেন। ৪২ বছর বয়সী ওই যুবক তার সাবেক প্রতিবেশী এবং মেয়ের বন্ধু ছিল। আর তার কথাবার্তায় হতাশার সুর ছিল স্পষ্ট।

৬৯ বছর বয়সী এ বৃদ্ধ বলেন, আমি তার কাছে এগিয়ে যাই এবং জিজ্ঞেস করি, সমস্যা কী?… তোমার কি চাকরি নেই? সে বলে, এই শহরে আমার জন্য কিছুই নেই। আমি শুধু জেলে যেতে চাই।

এ কথা শুনে প্লাসেন্সিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন আরমাস। ঘটনাক্রমে সন্দেহভাজন এ যুবককে জড়িয়েও ধরেন তিনি। আরমাস বলেন, আমি তাকে বাইরে নিয়ে যাই এবং দরজার কাছে গিয়ে জড়িয়ে ধরি। সে কাঁদতে শুরু করেছিল।

কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয় এবং ব্যাংক ডাকাতির চেষ্টার অভিযোগে প্লাসেন্সিয়াকে গ্রেফতার করে। তবে তার কাছে কোনো অস্ত্র ছিল না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )