1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বগুড়ায় ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রী (১২) গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ভোরে ঢাকার সাভার ও গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই আসামি ধুন্দার দারোগাপাড়ার বাবু হোসেনের ছেলে বাদল (২৬) ও বুদ্ধি হোসেনের ছেলে বায়েজিদ (১৯)। তবে মামলার প্রধান আসামি সৌরভ (১৯) আত্মগোপনে রয়েছে। তিনি ধুন্দার দারোগাপাড়ার আমজাদ হোসেনের ছেলে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাঘারগাড়ী পুকুরপাড়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ওই রাতেই স্কুলছাত্রীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে ঝড়-বৃষ্টি চলাকালে ধুন্দার স্কুলের পাশে একটি বাগানে চতুর্থ শ্রেণির ওই ছাত্রী আম কুড়াতে যায়। এসময় সেখানে অবস্থান করছিল বখাটে তিন বন্ধু। তারা কিশোরীকে একা দেখতে পায়। ঝড় ও বৃষ্টির সময় আশপাশে লোকজন ছিল না। আম কুড়িয়ে বাড়ি ফেরার পথে কিশোরীর পথরোধ করে আম চায় তিন বন্ধু। তাদের আম দেওয়ার সময় কিশোরীর মুখ চেপে ধরে বাঘারগাড়ী পুকুরপাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে পুকুরপাড় থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, মামলা দায়ের হওয়ার পর থেকেই আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। একপর্যায়ে ঢাকার সাভার ও গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামি সৌরভকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )