1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

রাজবাড়ীতে ৪০টি ‘হারানো’ মোবাইল উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

দেশের বিভিন্ন স্থান থেকে রাজবাড়ীর বাসিন্দাদের হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রাজবাড়ী জেলা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

পুলিশ সুপার বলেন, রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় প্রতিদিন মোবাইল হারানোর ব্যাপারে জিডি হয়। সেই জিডির সূত্র ধরে নিয়মিত কাজ করে পুলিশ। জিডির সূত্র ধরে সাইবার ক্রাইম মিনিটরিং সেল উক্ত ফোনগুলো উদ্ধার করে। প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো ফিরিয়ে দিতে পেলে আমরা আনন্দিত।

হারানো ফোন হাতে পেয়ে ফোনের প্রকৃতি মালিকেরা বলেন, আমাদের অনেক ভালো লাগছে। ফোনগুলো ফিরে পাবো আমাদের প্রত্যাশা ছিলো। রাজবাড়ীর পুলিশ ফোন উদ্ধারের ব্যাপারে খুব পারদর্শী। আমাদের ফোন উদ্ধার করে সেটি তারা প্রমাণ করেছেন।

ফোন হস্তান্তরের সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )