1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

মেহেরপুরে হিমসাগর আম সংগ্রহ শুরু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

মেহেরপুর জেলায় বৃহস্পতিবার (২৫ মে) থেকে শুরু হয়েছে হিমসাগর আম সংগ্রহ। দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে খ্যাতি রয়েছে এই হিমসাগর আমের। এবার আমের বাম্পার ফলন হওয়ায় গেল কয়েক বছরের লোকসান পুষিয়ে লাভের আশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা।

আবহাওয়ার অবস্থা বিবেচনায় এবার ২৫ মে থেকে হিম সাগর আম সংগ্রহের সময় নির্ধারণ করে দিয়েছিল কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। ব্যবসায়ীরা তাই এদিন সকাল থেকে শুরু করেছেন আম সংগ্রহের কাজ। আম বাগানগুলোতে অনেকটাই উৎসব মুখর পরিবেশে আম সংগ্রহের কাজে ব্যস্ত শ্রমিকরা।

গাছ থেকে আম পেড়ে তা বিভিন্ন শ্রেণিতে বাছাই করে বন্দি করা হচ্ছে প্লাস্টিকের ক্যারটে। যত্ন সহকারে ক্যারেটবন্দী করা আমগুলো পাঠানো হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলাতে।

গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন জানান, মেহেরপুরের বিখ্যাত হিমসাগরসহ অন্যান্য আম নিরাপদ আম হিসেবে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে কৃষি বিভাগ।

জেলায় এবার দুই হাজার ৩৪০ হেক্টর জমিতে আমের বাগন রয়েছে। এর মধ্যে হিমসাগর আম রয়েছে ৬৫০ হেক্টর জমিতে। মোট বাগান থেকে ৩৭ হাজার ৭শ ৮৫ মেট্রিকটন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )