1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া সেই চাঁদ গ্রেপ্তার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১০৮ জন দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর ভেড়িপাড়া মোড়ের চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবু সাঈদ চাঁদ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ওই সমাবেশে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ।

ওই দিন নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার, আমরা করব ইনশাআল্লাহ।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )