1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

গাজীপুর সিটি ভোট: দীর্ঘ হচ্ছে ভোটারদের লাইন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে ভোটারদের লাইন দীর্ঘ হতে শুরু করেছে। শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র  সকাল ৮টা থেকেই এ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।

এ কেন্দ্রে ভোটার লাইনে অপেক্ষমান ভোটার চা বিক্রেতা সবুজ হোসেন বলেন, সকাল সকাল ভোট দিয়ে দোকান খুলবো, তাই তাড়াতাড়ি আইয়্যা(এসে) পড়লাম ভোট দিতে। ভালোই দেখতেছি ভোটের অবস্থা।

টঙ্গী সরকারি হাসপাতালের পুরাতন ভবন কেন্দ্রে সকাল থেকে ভোটারদের লাইনে দাঁড়াতে দেখা গেছে। কেউ কেউ সকালেই কেন্দ্রে এসেছেন ভোটের লাইনে দাঁড়াতে। ভোটারদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। তবে সকালে ভোটকেন্দ্রে আসা বেশিরভাগ ভোটারই বয়স্ক।

 

টঙ্গী থানার পেছনে থাকেন মো নাসির মিয়া (৬০) ফজরের নামাজ পড়ে ভোরে টঙ্গী সরকারি হাসপাতালের পুরাতন ভবন কেন্দ্রে এসে ভোট দেবার জন্য সিরিয়ালে দাঁড়ান। এই বয়সেও খুব উৎসাহের সঙ্গে ভোট দিতে এসেছেন। তার আশা এমন একজন নগর পিতা যিনি নগরীকে যানজটমুক্ত এবং জলাবদ্ধতা মুক্ত রাখতে পারবেন। এছাড়া তার তেমন কোনো আশা নেই। ভোট কেমন হবে আশা করছেন জানতে চাইলে তিনি  বলেন, ভোট আল্লাহর রহমতে ভালোই হবে।

গাজীপুর সিটির নির্বাচনে ভোটার সংখ্যা: গাজীপুর সিটি নির্বাচনের মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন, নারী ভোটার পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এছাড়াও ১৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

গাজীপুর সিটির নির্বাচনে ভোটার সংখ্যা: গাজীপুর সিটি নির্বাচনের মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন, নারী ভোটার পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এছাড়াও ১৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থীর সংখ্যা: গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮ প্রার্থী হলেন হলেন- নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মো. আজমত উল্লা খান, লাঙল প্রতীকে জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ।

এছাড়াও স্বতন্ত্র থেকে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন (সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা), ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রশীদ ও হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, ৩২৯ দশমিক ৯০ বর্গকিলোমিটার আয়তনের গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ৬ জুলাই। দ্বিতীয় সিটি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ২৬ জুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )