1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

নরসিংদীতে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

নরসিংদীতে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সকালে জেলার রায়পুরা উপজেলার শ্রীনগর এলাকার ফকিরের চর ও নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুরে এবং মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের মোমরাজ মিয়ার স্ত্রী সামসুন নাহার (৪৫), নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জাবেদ মিয়া (১২) ও মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে প্রবাস ফেরত রায়হান মিয়া (২৫)।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের একটি জমি থেকে খড় আনতে যান শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের সামসুন নাহার। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা সামসুনের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। দুপুরে খবর পেয়ে রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করেন।

শ্রীনগর ইউপি সদস্য জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া দুপুর ২টার দিকে একই উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুরে বাড়ির সামনের মাঠে ফুটবল খেলছিলেন কয়েকজন কিশোর। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে জাবেদ, আনোয়ার হোসেনের ছেলে শিমুল (১১) হোসেন মিয়ার ছেলে রিয়াজুল (১২) ও শাহআলমের ছেলে হাসান (১১) আহত হয়। এদের মধ্যে জাবেদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিলক্ষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীম বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে দুপুরে মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামে রায়হান মিয়া নামে এক প্রবাস ফেরত যুবক বজ্রপাতে মারা গেছেন।

পরিবারের সদস্যরা জানায়, তিন মাসের ছুটিতে এক মাস আগে রায়হান কাতার থেকে দেশে আসেন। আগামী মাসে ঈদুল আজহার পর তার আবার কাতার চলে যাওয়াও কথা ছিল। মঙ্গলবার দুপুর ২টার দিকে রায়হান বাড়ির পাশের ঈদগাঁহ মাঠে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতপুর ইউপি চেয়ারম্যান শরিফ মাহমুদ খান বাহালুল বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )