1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

সমুদ্রে তিন দিন ধরে ভাসতে থাকা ট্রলারের ১৪ জেলেকে জীবিত উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে তিন দিন ধরে ভাসতে থাকা ট্রলারের ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

আজ রবিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৫ মে বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বাদুরতলা এলাকা হতে এফ বি মাহফুজা নামক একটি ফিসিং বোট মাছ ধরার উদ্দেশ্যে ১৪ জন জেলেসহ সমুদ্রে গমন করে। পরবর্তীতে গত ১৮ মে আনুমানিক রাত ১০ টায় গভীর সমুদ্রে মৎস্য আহরণরত অবস্থায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এমতাবস্থায় বোটটি পাল উড়িয়ে গত ৩ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে।

এরপর আজ রবিবার সকাল ১০টায় বোটটি সমুদ্রে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে ওই বোটের মাঝি মো. সগিরের মোবাইল হতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সহযোগিতা কামনা করা হয়। পরে ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীন বিসিজি স্টেশন নিদ্রাসকিনা কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল উদ্ধার অভিযানে যায়।

উদ্ধার অভিযান চলাকালীন বেলা ১১ টা ৩০ মিনিটে বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন পক্ষীদিয়া দ্বীপের পূর্বপার্শ্ব হতে সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা এফ বি মাহফুজা নামক ফিসিং বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এরপর তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর বর্তমানে উদ্ধার সকল জেলে সুস্থ রয়েছেন। পরবর্তীতে, উদ্ধারকারী দল ওই ফিসিং বোটটিকে টোয়িং করে বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বাদুরতলা নামক এলাকায় নিয়ে আসে। এখন জেলেদের পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )