1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

ফেনীতে দুই বন্ধু মোটরসাইকেল আরোহী সড়ক দূর্ঘটনায় নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ

ফেনী সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার লালপুল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই দুই যুবক হলেন—মো. শুভ (২৬) ও মো. মারুফ (২৬)। তাঁরা দুই বন্ধু ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে রাঙামাটিতে বেড়াতে যাচ্ছিলেন। পথে ফেনীতে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের মোটরসাইকেলটি। তাঁদের মধ্যে শুভ ঢাকার উত্তরখান থানার মাদারবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে আর মারুফ ঢাকার দক্ষিণখান থানা এলাকার মো. মজিবরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন দুই বন্ধু। ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় পৌঁছানোর পর চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ওই দুই যুবক গুরুতর আহত হন। মহিপাল হাইওয়ে পুলিশের সহযোগিতায় স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁদের দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত দুজনের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ওই দুই যুবক বন্ধু ছিলেন। তাঁরা ঢাকা থেকে রাঙামাটি বেড়াতে যাচ্ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা একটি মোটরসাইকেলে রাঙামাটির উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটি মহিপাল হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )