1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

নারায়ণগঞ্জে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িছে চার জনে। আগুনের ঘটনায় আলমগীর (৩০) নামে চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয়জনকে হাসপাতালে আনা হয়। সকালে নিয়ন (২০) নামে একজনের মৃত্যু হয়। তার শরীরের ৯৭ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যায় দগ্ধ ইলিয়াস আলী। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

সর্বশেষ রূপগঞ্জের আগুনের ঘটনায় আলমগীর (৩০) নামে যুবকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু বেড়ে হয়েছে চারজন। শুক্রবার (৫ মে) দুপুর সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

কিশোরগঞ্জের ইটনা উপজেলার আজাদ আলীর ছেলে আলমগীর। আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )