1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি (জাপা)। এ ক্ষেত্রে দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। যারা সাংগঠনিকভাবে ভালো কাজ করবেন নির্বাচনে তাদের অগ্রাধিকার দেবে দলটি।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

জাপা চেয়ারম্যান বলেন, আমরা ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। শুধু প্রার্থী হতে চাইলেই হবে না, ত্যাগীদের মূল্যায়ন করা হবে। বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতির পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা নিতে হবে। সাংগঠনিকভাবে যারা ভালো কাজ করবেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রার্থিতা দেওয়া হবে।

তিনি বলেন, পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে। আমরা সবগুলোতেই অংশ নেব। ইতোমধ্যে গাজীপুর সিটি করপোরেশনে প্রার্থী দিয়েছি। জনগণ ও আমাদের নেতাকর্মীদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন হলে, আমরা বিজয়ী হবো। কিন্তু সাধারণ মানুষ বলেন, আমরা ভোট দিতে পারবো তো? ভোট দিলে ফলাফল কি ভোটারের মাধ্যমে প্রকাশ করা হবে? এই কথাগুলো সাধারণ ভোটারেরা আমাদের কাছে জিজ্ঞাসা করে। সঠিকভাবে নির্বাচনে ভোট হবে কিনা, বাধাগ্রস্ত হবো কিনা এইসব প্রশ্ন সাধারণ জনগণের। এ কারণেই সাধারণ মানুষের নির্বাচন ব্যবস্থার ওপর অনাস্থা।

জিএম কাদের বলেন, শুক্রবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম ৮ আসনে সংসদীয় নির্বাচন হয়েছে। ভোটারের উপস্থিতি ছিল মাত্র ১০ শতাংশ। ৯০ শতাংশ ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হন নাই। ভোটারদের ভোটের প্রতি কোনো আস্থা নেই। তার প্রমাণ গতকালের নির্বাচন। গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। রাষ্ট্র, সরকারি দল মিলে মিশে একাকার। রাজনৈতিক আকাশে ঘোর অমানিশার ইঙ্গিত রয়েছে। পরিস্থিতি উত্তোলনে সরকারের উদ্যোগ নিতে হবে।

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু সভাপতিত্ব করেন। পার্টির ভাইস চেয়ারম্যান ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল আলম রুবেল, চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সামছুল হক, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, কাজী আবুল খায়ের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )