1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
‘মেয়ের কাণ্ডে’ জামায়াত এমপির বাড়ি ঘেরাও নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি, তদন্তের নির্দেশ আদালতের প্রেম’ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা বহিষ্কৃত জামায়াত নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে ‘নদীতে ফেলে দেওয়ার’ হুমকি দিলেন ছাত্রদল নেতা রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা ধরিয়ে দেয় প্রধান শিক্ষক নারায়ণগঞ্জে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন মাদ্রাসা শিক্ষক সাবেক চেয়ারম্যান স্বপন কান্তি দাস সপুর পিতা তরনী কান্ত দাস গুরুতর অসুস্থ, সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক

বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

লা লিগায় শিরোপার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে বার্সেলোনা। অন্যদিকে রিয়াল মাদ্রিদকে শিরোপা ধরে রাখতে হলে শুধু নিজেদের কাজটা করলেই হবে না, সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে কাতালান ক্লাবটির দিকেও। তবে আপাতত সেল্‌তা ভিগোকে হারিয়ে লিগ টেবিলে বার্সার সঙ্গে ব্যবধান কমাল কার্লো আনচেলত্তির শিষ্যরা। 

৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা আজ (রোববার) রাতে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারাতে পারলে ব্যবধানটা আরও বাড়ানোর সুযোগ পাবে।

শনিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাবুয়ে অ্যাসেনসিও এবং মিলিতাওয়ের গোলে ২-০ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। গোল না পেলেও দারুণ খেলেছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

এদিন শুরু থেকে আক্রমণের পসরা সাজালেও প্রতিপক্ষের জালভেদ করতে পারছিলেন না করিম বেনজেমারা। ম্যাচের নবম মিনিটে দারুণভাবে বল নিয়ে ঢুকে পড়েন ভিনিসিয়ুস। তবে সেল্‌তা ডি-বক্সে গিয়ে আটকে যায় ভিনির সে প্রচেষ্টা। এরপর ২১তম মিনিটে ভালো একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বেনজেমা। ২৭তম মিনিটে নাচো ফার্নান্দেসের শটও বিফলে যায়।

dhakapost

প্রথমার্ধের খেলার শেষ দিকে সাফল্য পায় লস ব্লাঙ্কোসরা। দানি সেবায়োসের পাস ধরে ভিনিসিয়ুস বাড়িয়ে দেন অ্যাসেনসিওর উদ্দেশে। আর ছুটে এসে দারুণ ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন এই স্প্যানিশ তারকা। ম্যাচে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশ জায়ান্টসরা। দ্বিতীয় গোলেও অবদান রাখেন অ্যাসেনসিও। তার কর্নারে ডি-বক্সে অনেকটা লাফিয়ে হেডে গোলটি করেন মিলিতাও। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার পাল্টা আক্রমণ চালালেও বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়ার বিশ্বস্ত কিপিংয়ে আটকে যায় ভিগোর সেই প্রচেষ্টা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )