পোশাক শিল্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে সাভারের আশুলিয়ায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যৌথবাহিনীর সদস্যরা। শনিবার দুপুরে তাদেরকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন- ধামরাইয়ের লাবু খানের ছেলে হাবিব খান (৩১), আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মৃত-দুর্জন মোল্লার ছেলে আলকাছ মোল্লা
রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশাচালক মো. রনি হত্যা মামলায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জকে আরও দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এ আদেশ দেন। এদিন তিন দিনের রিমান্ড শেষে সাবেক এই সংসদ সদস্যকে আদালতে তোলা হয়। পরে নতুন করে
সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধানের জন্য জনগণের নির্বাচিত সংসদকেই শ্রেয় বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছে, তার জন্য উচিত ছিল বিপ্লবী সরকার করা। সেটি হয়নি। শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক অনানুষ্ঠানিক মতবিনিময়ে
বাংলাদেশে চলমান পরিস্থিতিতে হিন্দুদের উপর বর্বরোচিত নির্যাতন, মঠ-মন্দির, ঘর-বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, জায়গা-জমি দখলসহ সকল অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ রংপুর। এসময় অন্তর্বর্তীকালিন সরকারের দৃষ্টি আকর্ষণ করে ৮ দফা দাবী পেশ করেন তারা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। টাউনহলের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন। একই সঙ্গে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস
দেশের ৬ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং ইসলামী দলগুলোর সঙ্গে জোট করার পরিকল্পনা করছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বসবাসকারী সব জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেখানকার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পার্বত্য জেলা খাগড়াছড়িতে গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)
রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে খতিব মুফতি রুহুল আমিনের বয়ানের সময় এ সংষর্ষ হয়। জানা গেছে, নামাজের আগে বয়ানের সময় একদল মুসল্লি খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন। এ
ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ফিরে আসছে। সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, যেন কার্যক্রমগুলো দ্রুত হয়। ফ্যাসিস্টদের বিচার এ বাংলার মাটিতেই হবে। সে যেই হোক না কেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে সদর
খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সৃষ্ট সংঘাতের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় খাগড়াছড়ি পৌরশহর ও জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.