1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ চোটে বার্সেলোনার পরের দুই ম্যাচে খেলতে পারবেন না রাফিনহা চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘খেলাধুলা’ বই, নতুন শিক্ষাবর্ষে চালু সুন্দরবনে বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ দেশের আট বিভাগেই বৃষ্টি ও বজ্রবাতের সম্ভাবনা, তাপমাত্রা বাড়তে পারে মহালয়ায় দেবীপক্ষের সূচনা, দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত সারা দেশ প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের অপেক্ষা

আরও ২ দিনের রিমান্ডে সাবেক এমপি জর্জ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ জন দেখেছেন

রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশাচালক মো. রনি হত্যা মামলায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জকে আরও দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এ আদেশ দেন।

এদিন তিন দিনের রিমান্ড শেষে সাবেক এই সংসদ সদস্যকে আদালতে তোলা হয়। পরে নতুন করে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। অন্যদিকে রিমান্ড বাতিলের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত সেলিম আলতাফ জর্জের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে সেলিম আলতাফ জর্জকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পরদিন বুধবার (১৮ সেপ্টেম্বর) আদালতে তোলা হলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশাচালক মো. রনি হত্যা মামলায় সেলিম আলতাফ জর্জকে ৩ দিনের রিমান্ডে দেন আদালত। ওইদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )