ট্রলার ডুবির ঘটনা তুরান (৭) নামে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের টহল দল। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পদ্মা ও ইছামতি নদীর শাখা ডহরী তালতলা খালের সুবচনী এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশু তুরান (৭) সিরাজদিখান উপজেলার লতব্দী
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আজ ১০০তম নির্ধারিত দিন। এর আগে আরও ৯৯ বার সময় নিয়েছে মামলাটির তদন্ত সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আদালত সূত্রের তথ্যানুযায়ী, আজ প্রতিবেদন উপস্থাপনের জন্য নির্ধারিত দিন। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত তদন্ত সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নির্ধারিত
ঢাকা শিক্ষা বোর্ডের ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী সম্প্রতি প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রকাশিত ফল চ্যালেঞ্জ করেছে। এ জন্য তারা ১ লাখ ৯১ হাজার ২০১টি খাতার ফল পরিবর্তনের জন্য বোর্ডে আবেদন করেছেন। বোর্ড আগামী ২৮ আগস্ট এসব আবেদন যাচাই বাচাই করে ফল প্রকাশ করবে। ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম
রংপুরের ঐতিহ্যবাহি শতবর্ষী শ্যামাসুন্দরী খাল সম্পূর্ণ দখলমুক্ত করে কাঙ্খিত উন্নয়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। তিনি বলেছেন, রংপুর মহানগরের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ও নিষ্কাশন ব্যবস্থাপনায় শ্যামাসুন্দরী খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খালের প্রয়োজনীয়তা আমরা বুঝি। শ্যামাসুন্দরী খালের আধুনিকায়নে আমরা সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট অন্যদের নিয়ে কাজ
জাতীয়তাবাদী যুুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েরম মুন্না এবং সহ সাধারণ সম্পাদক (রংপুর বিভাগ) ও নীলফামারী জেলা যুবদলের সভাপতি এ.এইচ.এম আইফুলাহ রুবেলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে রংপুর মহানগর ও জেলা যুবদল। রোববার (৬ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান যুবদল নেতারা। বিকেলে রংপুর নগরীর গ্রান্ড হোটেল
রংপুরের গঙ্গাচড়ায় পুকুরে পড়ে দুই শিশু মারা গেছে। রোববার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের মবফারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুই শিশু হলো- ওই এলাকার ওবায়দুল হকের দেড় বছর বয়সী মেয়ে রহিমা বেগম এবং আবু তালেবের দুই বছর বয়সী ছেলে সাইদ মিয়া। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন। পরিবারের
রংপুর সদর উপজেলায় গত ৩০ জুনের মধ্যে ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে ৭৬ লাখ টাকার উন্নয়নকাজ দেখানো হয়েছে শুধুই কাগজে-কলমে। কিন্তু সেই কাজ এখনো বাস্তবায়ন হয়নি। সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রধান শিক্ষকদের কাছ থেকে ৩০ জুনের আগে ভুয়া ভাউচার নিয়ে ট্রেজারি থেকে পাস করে টাকা নিজের কাছে রেখে দিয়েছেন বলে
তিনদিন ধরে পানির নিচে বন্দর নগর চট্টগ্রাম। জলাবদ্ধতার ভোগান্তি পোহাচ্ছে নিম্নাঞ্চলসহ পুরো নগরবাসীকে। বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে নগরীর অধিকাংশ এলাকা। বাসাবন্দী হয়ে পড়ছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। গত দু’দিনের মতো আজ রবিবারও বৃষ্টিতে ডুবেছে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, অলি-গলি, নিচতলার বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এই দুর্ভোগে যেন অন্ত নেই।
দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৯ শতাংশ। এর আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ। রোববার (৬ আগস্ট) বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। গত ২০২২-২৩ অর্থবছরের গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২ শতাংশ। বিবিএসের হালনাগাদ
মোঃ সাইফুল্লাহ আল সাদিক(চুয়াডাঙ্গা প্রতিনিধি) জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স-(এনসিটিএফ) চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে (০৬ আগষ্ট,রোজ :রবিবার) সকাল ১০ঘটিকা হতে চুয়াডাঙ্গা পুলিশ পার্ক কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে ” নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা-২০১৩-২০২৫” বাস্তবায়নে জেলা এনসিটিএফ এর করণীয় শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ইভিএমের পর এবার সিসি ক্যামেরা প্রকল্পও বাতিলের কথা জানাল ইসি। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন রাশেদা সুলতানা। সাংবাদিকদের রাশেদা সুলতানা বলেন, নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারে